আমাদের চারপাশে নানা কুসংস্কার ও ঘরোয়া টোটকা রয়েছে। সেই সব থেকে বাদ পড়েন না তারকারাও। তেমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘এপিলেপ্সি’ বা মৃগীরোগে আক্রান্ত ফাতিমা সানা শেখ। অনেক দিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর সেশন করেন ফাতিমা। সেখানে তিনি তাঁর ভক্তদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নিজের অসুস্থতা নিয়েও কথা বলেন।
ভক্তদের সঙ্গে নিজের মৃগীতে আক্রান্ত হওয়ার বিষয়ে আলোচনা করেন ফাতিমা সানা শেখ। সে সময় অদ্ভুত এক তথ্য শেয়ার করেন তিনি। মৃগীরোগীদের জুতা শোঁকানোর টোটকার অভিজ্ঞতা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এটি একটি মিথ। দয়া করে কেউ কাজটি করবেন না। ভয়ংকর খিঁচুনির মাঝে একটি দুর্গন্ধময় জুতা শুঁকতে দেওয়া হয়। আমাকেও এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। কী ভয়ংকর!’
ফাতিমা শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। ফাতিমা একাধিক জনপ্রিয় ছবি ও সিরিজ়ে অভিনয় করেছেন। তাঁকে সবশেষ দেখা গিয়েছিল অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুরের সঙ্গে ‘থর’ সিনেমায়।
বিনোদনের খবর আরও পড়ুন:

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে