যে স্ট্যান্ডে এক সময় রিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতেন, সেই স্ট্যান্ডেই জানাজা হলো রিকশাচালক থেকে তারকা বনে যাওয়া আকবরের। আজ সোমবার ভোররাতে আকবরের মরদেহ ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে যশোরে নিয়ে আসা হয়। শহরের ধর্মতলার কদমতলায় তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
আকবরের জানাজা শেষে কারবালা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এই গায়ক। এ সময় তাঁর স্ত্রী সন্তানসহ স্বজন, এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সাদামাটা একটা জীবন ছিল আকবরের, যে জীবন কখনো ঘুণাক্ষরে ভাবেননি একদিন তারকাখ্যাতি মিলবে। কিন্তু একদিন ঠিকই মিলেছে, কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন আকবর। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সেই গান প্রচারের পর রাতারাতিই বদলে যায় তাঁর জীবন। যশোরের রিকশাচালক আকবর হয়ে ওঠেন দেশের সবার কাছে গায়ক আকবর। বাড়তে থাকে আয়-রোজগার।
পেশাদার গানের জীবনের ১০ বছরের মাথায় এসে ধরা পড়ে জটিল সব রোগ। গতকাল রোববার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর। হাসপাতালের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর ১৩ নম্বর এলাকার বাসায়। সেখানে বাদ এশা মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৬ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৬ ঘণ্টা আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৬ ঘণ্টা আগে