গত কয়েক দশকে ছয়টি ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতেছে ভারত। এবার সপ্তম মুকুট ভারতে আনার লক্ষ্য নিয়ে চলছে সব ধরনের প্রস্তুতি। ‘মিস ওয়ার্ল্ডে’ এবার ভারতের ট্রাম্প কার্ড দক্ষিণী সুন্দরী সিনি সদানন্দ শেঠি। সিনি এবারের ‘মিস ইন্ডিয়া ২০২২’ এর বিজয়ী ছিলেন এবং ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।
কর্ণাটকের মেয়ে সিনির জন্ম মুম্বাইয়ে। অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) কোর্সে পড়াশোনা করছেন। সিনি নাচ করতে পছন্দ করেন, ৪ বছর বয়স থেকে তিনি ভরতনাট্যম শেখা শুরু করেন। ১৪ বছর বয়স পর্যন্ত অনেক মঞ্চেও অভিনয় করেছে তিনি।
প্রিয়াঙ্কা চোপড়ার একজন বড় ফ্যান সিনি। তাঁর জার্নি দেখেই একজন মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে জানান সিনি। মিস ইন্ডিয়া হওয়ার আগে সিনিকে অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে।
এবার ‘মিস ইন্ডিয়ার’ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিশাল পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকদের মন জিতে নিয়েছেন প্রতিযোগীরা।
প্রতিবছরের মতো এবারের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা ছিল খুবই কঠিন। ৬ জন বিচারকের একটি প্যানেল সমস্ত দিক মাথায় রেখে সিনি শেঠীকে এবারের ‘মিস ইন্ডিয়া’ ঘোষণা করেন। এবার বিচারকদের প্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, ডিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী এবং শমাক ডাবর। বলিউডের আরও অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতি শ্যানন থেকে শুরু করে হালের অনেক অভিনেত্রী রেড কার্পেটেও হেঁটেছেন।
বিনোদনের খবর আরও পড়ুন:

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৮ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৮ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৮ ঘণ্টা আগে