দুই মাস আগেই মাকে হারিয়েছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। এবার বাবাকেও হারালেন এই সুপারস্টার। আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন মহেশ বাবুর বাবা বর্ষীয়ান অভিনেতা গট্টামনানেনি শিব রাম কৃষ্ণামূর্তি। তবে তিনি কৃষ্ণা নামেই সুপরিচিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, হৃদ্রোগে আক্রান্ত হলে গতকাল সোমবার হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় মহেশ বাবুর বাবাকে। অবস্থার অবনতি হলে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পাঁচ দশক আগে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন কৃষ্ণা। ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। রাজনীতিতেও সক্রিয় ছিলেন কৃষ্ণা। ১৯৮০ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়ে এমপি হন। তবে রাজীব গান্ধীর মৃত্যুর পর রাজনীতি থেকে সরে যান তিনি। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মাননা দেয়।
বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণার মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন। শোক জানিয়েছেন তারকা ও বিশিষ্টজনেরা।
গত সেপ্টেম্বরে মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন মহেশ বাবু। এর আগে জানুয়ারিতে বড় ভাই রমেশকে হারিয়েছেন। এ অবস্থায় অভিনেতার শোক সইবার প্রার্থনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছেন অনেক তারকা ও ভক্ত।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে