আগামী ৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড অভিনেত্রী কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’। এরই মধ্যে আজ রোববার প্রকাশ পেলো সিনেমাটির ট্রেলার। সিনেমাটি পরিচালনা করেছেন রেবতী। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে এবং শ্রীকান্ত মূর্তি রচিত ‘দ্য লাস্ট হুররাহ’ নামক একটি বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালনা। খবর টাইমস অব ইন্ডিয়া।
২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটিতে একজন মায়ের সংগ্রামকে দেখানো হয়েছে। যেখানে কাজলের ছেলে অসুস্থ এবং তাকে নিয়েই তাঁর লড়াই। ছবিতে রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘আনন্দ’-এর বিখ্যাত সংলাপ ‘জিন্দেগি লম্বি না বাদি হোনি চানিয়ে’ ব্যবহার করা হয়েছে।
এদিকে সিনেমাটিতে আমির খানের ক্যামিও সবার নজর কেড়েছে। ‘ফানা’-এর পর কাজলের সঙ্গে আবারও দেখা গেছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে।
‘সালাম ভেঙ্কি’ সম্পর্কে পরিচালক রেবতী বলেন, ‘আমির বলেছিলেন যে তিনি প্রথমে তাঁর দৃশ্যগুলি পড়তে চান। তিনি দৃশ্যগুলি পড়েছিলেন এবং বলেছিলেন যে তিনি এটি করছেন। তারপর আমরা তাকে চলচ্চিত্রের স্ক্রিপ্টটির বিস্তারিত বর্ণনা করেছি। এটি এতই ভালো লিখেছেন সমীর অরোরা এবং কাউসার মুনীর যে, আমির বলেছিলেন, এক ভি শব্দ নাহি বদলুঙ্গা। আইসে হি করুঙ্গা। (আমি স্ক্রিপ্ট থেকে একটি শব্দও বদলাবো না। সংলাপগুলি যেমন আছে তাই বলব)।’
১৮ বছর পর পরিচালনায় ফিরেছেন রেবতী। তিনি সর্বশেষ শিল্পা শেঠি, সালমান খান, অভিষেক বচ্চন অভিনীত ‘ফির মিলেঙ্গে’ পরিচালনা করেছিলেন।
বিনোদনের খবর আরও পড়ুন:

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৮ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে