দিল্লিতে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে (লিভ-ইন পার্টনার) হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। হত্যার পর প্রতিদিন দুই টুকরো করে বনের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে হত্যার পর তাঁকে কেটে ৩৫ টুকরোয় ভাগ করেন। পরে প্রতিদিন রাত ২টার দিকে উঠে দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে রেখে আসতেন। ওই ব্যক্তি নাম আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের যুবক আফতাব তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারের সঙ্গে একত্রে থাকতেন। সর্বশেষ গত ১৮ মে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, ২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে আফতাবের পরিচয়। এরপর দুজনে ডেটিং শুরু করেন এবং কিছুদিন পর একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে দিল্লিতে চলে আসেন এবং মেহেরুলির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন।
দিল্লিতে আসার কিছুদিন পরই শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে জানায় যে, তাঁর ফোন ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ। এরপরে গত 8 নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার মেয়েকে দেখতে দিল্লিতে আসেন এবং তাঁর ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তিনি মেহেরুলি পুলিশের কাছে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, শ্রদ্ধা তাঁকে জানিয়েছিলেন যে, পূনাওয়ালা তাঁকে প্রায়ই মারধর করতেন।
শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শনিবার আফতাব পূনাওয়ালাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আফতাব জানানা যে, শ্রদ্ধা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়ায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। পুলিশ এরই মধ্যে পূনাওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, তাঁরা শ্রদ্ধার দেহের কিছু খণ্ডাংশ মেহেরুলি বন থেকে উদ্ধার করতে পেরেছে। তবে সেগুলোকে কোনোভাবেই আর মানুষের দেহের অংশ বলে চেনার উপায় নেই। শ্রদ্ধাকে হত্যায় যে ছুরি ব্যবহৃত হয়েছিল সেটিও এখনো খুঁজে পায়নি পুলিশ।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০০ জন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
নিউইয়র্কে বড় রাজনৈতিক অঘটন। ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ কংগ্রেসম্যানকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্রেটিক রাজনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে আসার নতুন ইঙ্গিত।
৫ ঘণ্টা আগে