থাইল্যান্ড পুলিশের অপরাধ দমন বিভাগ (সিএসডি) দেশটির ১৪টি প্রদেশে শতাধিক জুয়ার ফ্র্যাঞ্চাইজি ও ৫০০টি ওয়েবসাইট বন্ধ করতে একযোগে ৬৩টি জায়গায় অভিযান শুরু করেছে। আজ সোমবার পুলিশের তরফ থেকে এ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে বলে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
খোন কায়েনের প্রাদেশিক পুলিশ ব্যুরোর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সিএসডি কমান্ডার মেজর জেনারেল মন্ট্রি থেসখুনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হনুমান’। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ৩৫০ জনেরও বেশি কর্মকর্তা রয়েছেন।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, ব্যাংকক, চিয়াং মাই, খোন কায়েন, ফিটসানুলক, মহাসারখাম, সারাবুরি এবং সা কাউ প্রদেশকে কেন্দ্র করে অভিযান পরিচালিত হচ্ছে।
মন্ট্রি থেসখুন বলেছেন, ‘এর আগে গত ২২ সেপ্টেম্বর ফ্যাট ফাস্ট অনলাইন জুয়া নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি প্রদেশ থেকে অন্তত ৩০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল সিএসডি। এ ছাড়া ৪৬০ মিলিয়ন বাইট মূল্যের ৪০০টি সম্পদ জব্দ করা হয়েছিল। এরপর আজ থেকে আবার অভিযান শুরু হলো।’
অভিযানটি খোন কায়েনে অনলাইন জুয়া মাফিয়াদের সন্দেহভাজন সহ-প্রধান সুওয়াতের মালিকানাধীন একটি বাড়ি থেকে শুরু হয়েছে। পুলিশ সেখান থেকে মূল্যবান জিনিসপত্র জব্দ করেছে। তবে সেখানে সুয়াতকে পাওয়া যায়নি। পুলিশ পরে সুওয়াতের শাশুড়ির বাড়িতেও অভিযান চালিয়েছে। ওই বাড়ি থেকেও বন্দুকসহ মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া খোন কায়েনে সন্দেহভাজন আরও একজনের বাড়িতে অভিযান চালিয়েছে, তাঁর নাম প্রফুট। তবে প্রফুট বাড়িতে ছিলেন না। সেই বাড়ি থেকেও শতাধিক বিয়ারব্রিক পুতুল জব্দ করা হয়েছে।
মন্ট্রি থেসখুন আরও জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে ২৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ব্যাংকের কর্মকর্তা, প্রোগ্রামার, এটিএম মেশিনের দায়িত্বে থাকা ব্যক্তিরা রয়েছেন। পুলিশ এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানাননি মন্ট্রি থেসখুন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
৭ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৯ ঘণ্টা আগে