চীনে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেন তাং হুয়াজুন। স্ত্রী ও সন্তান নিয়ে বাস করেন বেইজিংয়ের উপকণ্ঠে একটি অ্যাপার্টমেন্টে। তাঁর দুই বছরের একটি সন্তান রয়েছে। কিন্তু আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই তাং দম্পতির। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চীনে এ রকম মানুষের সংখ্যা অসংখ্য। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু নতুন করে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বাড়ছে না। এ অবস্থায় উদ্বিগ্ন চীন জন্মহার বাড়াতে উঠেপরে লেগেছে।
গত মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, এই নভেম্বরেই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।
৩৯ বছর বয়সী তাং হুয়াজুন বলেছেন, তাঁর অনেক বিবাহিত বন্ধুর একটি মাত্র সন্তান। তাঁরা আর সন্তান গ্রহণের পরিকল্পনাও করছে না। এমনকি অবিবাহিত চীনা তরুণ-তরুণীরা বিয়ে করতেও আগ্রহ দেখাচ্ছে না। ফলে জন্মহার কমে গেছে।
চীনে শিশু লালনপালনের খরচ অনেক বেশি। সন্তান গ্রহণ না করার এটিও একটি কারণ। তা ছড়া চীনে এখন বেশির ভাগ পরিবার স্থায়ীভাবে কোথাও বসবাস করে না। চাকরি বা কাজকর্মের প্রয়োজনে অহরহ স্থান বদল করতে হয়। এমন পরিস্থিতিতে সন্তান লালনপালনের জন্য দাদা-দাদির ওপরেও নির্ভর করতে পারে না দম্পতিরা।
তাং হুয়াজুন আরও বলেছেন, ‘আমাদের মধ্যে অনেকেই দেরিতে বিয়ে করি। আর দেরিতে বিয়ে করার কারণে অনেক মেয়ের পক্ষেই গর্ভধারণে জটিলতা দেখা যাচ্ছে। আমি মনে করি দেরিতে বিয়ে করা চীনের জন্মহারের ওপর প্রভাব ফেলছে।’
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন তার জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে ১৯৮০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কঠোরভাবে এক সন্তাননীতি প্রয়োগ করেছিল। এখন জাতিসংঘ আশা করছে, আগামী বছর থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করবে। আর ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে চীনের জন্মহার ছিল ১ দশমিক ১৬। কিন্তু একটি দেশের স্থিতিশীল জনসংখ্যার জন্য জন্মহার ২ দশমিক ১ থাকা প্রয়োজন। সেই হিসেবে চীনের জন্মহার এখন পৃথিবীর মধ্যে সর্বনিম্ন।
জনসংখ্যাবিদেরা বলেছেন, চীনে নতুন শিশুর জন্মহার এ বছরে রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে। গত বছর ছিল ১০ দশমিক ৬ মিলিয়ন। সেখান থেকে ১০ মিলিয়ন কমে গেছে। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কম।
চীন সরকার গত বছর থেকে নাগরিকদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দিতে শুরু করেছে। সরকার বলেছে, একটি উপযুক্ত জন্মহার অর্জনের দিকে যাওয়ার উদ্দেশ্যেই এ অনুমতি দেওয়া হয়েছে।
চীনে এখন ৬৫ বছর বয়সী জনসংখ্যার অনুপাত প্রায় ১৩ শতাংশ। এই সংখ্যা দ্রুত বাড়ছে। চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যাপক শেন জিয়ানফা বলেছেন, ‘আরও কয়েক বছর ধরে চীনে বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকবে। এটি একটি সমস্যা। এ সমস্যা মোকাবিলায় চীনকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে।’
চীন এখন এই বয়স্ক জনসংখ্যা নিয়ে উদ্বিগ্ন। দেশটির সরকার চেষ্টা করছে বিবাহিত দম্পতিদের নানাভাবে সন্তান গ্রহণে উৎসাহী করতে। এ জন্য দম্পতিদের কর মওকুফ, নগদ অর্থ প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটির সহজলভ্যতা, আবাসন ভর্তুকি ইত্যাদি নানা সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছে।
তবে চীন সরকারের এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন জনসংখ্যাবিদরা। তারা জন্মহার না বাড়ার পেছনে উচ্চশিক্ষার উচ্চ ব্যয়, কর্মক্ষেত্রে কম মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা, করোনা মহামারি ও বর্তমান অর্থনৈতিক নাজুক অবস্থাকেও দায়ী করেছেন।
হংকংয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্টুয়ার্ট গিটেল বাস্টেন বলেছেন, ‘তরুণদের কাছে কর্মসংস্থান একটি প্রধান বিষয়। এ ব্যাপারে সরকারকে গভীরভাবে নজর দেওয়া উচিত। আপনি কেন আরও সন্তান নেবেন, যখন আপনার কোনো চাকরির নিশ্চয়তাই নেই?’

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে প্রটোকলগত কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। এর ফলে তিনি দেশটির ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ উচ্চতর মর্যাদা লাভ করেছেন...
১৩ মিনিট আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর আয়েয়ারওয়াদি অঞ্চলের দিকে অগ্রযাত্রাকে ঘিরে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েগি ও থাবাউং টাউনশিপের সীমান্তে, রাখাইন ইয়োমা পর্বতমালার পাদদেশে প্রতিরক্ষাব্যূহ গড়ে তুলছে জান্তা বাহিনী।
১ ঘণ্টা আগে
মিসরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের সঙ্গে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো আবারও ইসরায়েলি গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মহলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
৫ ঘণ্টা আগে