ভারতের মুম্বাইয়ের একটি রাস্তায় প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রোববার সড়কে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই গোলাগুলির সূত্রপাত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মূল সড়কের পাশে পার্ক করে রাখা গাড়ির আশপাশে কিছু লোক বসে আছেন। হঠাৎ বিপরীত দিক থেকে গোলাগুলি শুরু হয়। ওই সময় রাস্তায় স্বাভাবিক যান চলাচল ছিল। গোলাগুলি চলতে থাকলে কিছু মানুষ ছোটাছুটি শুরু করেন। কাউকে কাউকে পার্ক করে রাখা গাড়ির আড়ালে লুকানোর চেষ্টা করতে দেখা যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অম্বরনাথে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রথমে দুজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুটি গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। একটি গ্রুপ হঠাৎ করেই অপর গ্রুপের লোকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
শিবাজিনগর পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬