
রাশিয়ার সেনারা খেরসন ছেড়ে যাওয়ার পর চার শতাধিক যুদ্ধাপরাধের ঘটনা উন্মোচন করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে অঞ্চলটিতে সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খেরসনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ তুলেছেন তিনি।
তবে বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি। এ ছাড়া অভিযোগ অস্বীকার করে মস্কো জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেনি রুশ সেনারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, খেরসন পরিস্থিতি নিয়ে রোববার (১৩ নভেম্বর) রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘রুশ সেনারা অন্যান্য অঞ্চলের মতো খেরসনেও একই নৃশংসতার চিহ্ন রেখে গেছে। আমরা প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনব। এ বিসয়ে কোনো সন্দেহ নেই।’
এদিকে খেরসনে থেকে রুশ সেনা প্রত্যাহারের পর স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও অঞ্চলটির পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কারফিউ জারি করে যাতায়াত সীমিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরটিতে নতুন করে কারও প্রবেশ এবং বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই খেরসন দখলে নেয় রাশিয়ার সেনারা। প্রায় ৮ মাস পর রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা শহরটির কেন্দ্রে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন। এ ছাড়া শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে অভিনন্দন জানান অনেকে।

অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১ ঘণ্টা আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
২ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে