
দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারে। দেশে এখন খাদ্যের অভাব নেই। তবে দেশে নিরাপদ খাদ্যের অভাব রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ে আয়োজিত নিরাপদ খাদ্য আইন ও বিধিমালা অবহিতকরণ ও সার্টিফিকেট প্রধান অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ খাদ্যের জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমরা যে খাবারটা খাচ্ছি, সেগুলো কতটুকু নিরাপদ—এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু সমাবেশ-সেমিনার করেই সচেতনতা বাড়ানো সম্ভব নয়। প্রাথমিক শিক্ষার বইয়ে নিরাপদ খাদ্য সম্পর্কে আলাদা চ্যাপটার রাখা হবে, যাতে করে শিশুরা নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন হয়।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সচেতনতা তৈরি করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তাদের সচেতন করতে হবে। জনগণ সচেতন হলে তখন আর সার্টিফিকেটের প্রয়োজন হবে না।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আম রপ্তানির সময় বিদেশিরা তদারক করে তারপর তারা বাংলাদেশ থেকে আম নিয়ে যায়। সার্টিফিকেশনের ব্যবস্থা না থাকায় এমনটি হয়েছে। এখন থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যদ্রব্যের স্বাস্থ্য সনদ দেবে।’

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান- বন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়েছে। কিন্তু অপারেটর নিয়োগ ও প্রয়োজনীয় জনবলসংকটের কারণে কার্যক্রম শুরুর বিষয়টি আটকে আছে প্রায় তিন বছর। এ দীর্ঘ দর-কষাকষি, একের পর এক বৈঠক ও সিদ্ধান্তহীনতার কারণে এগোনো যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী জুনে। তবে শেষ দিকে এসে মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প দপ্তর। তবে তাদের প্রস্তাবে ব্যয় বাড়ানো হয়নি। মেয়াদ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে আজ সোমবার রেল মন্ত্রণালয়ে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা ডাকা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১ মার্চের মধ্যে প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ দুটি খালের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকতা এড়িয়ে কাজকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’
৭ ঘণ্টা আগে