বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের দেশে বরফি তৈরি করার প্রচলন আছে। মিষ্টিজাতীয় এ খাবারটিকে পুষ্টিকর করেও তৈরি করা যায়।
উপকরণ
বাদাম ৫০০ গ্রাম, ছোলা ৫০০ গ্রাম, চিনি বা গুড় ৫০০ গ্রাম বা স্বাদমতো, সয়াবিন তেল ৫০ গ্রাম, ঘি ২৫ গ্রাম, তিল ৫০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, তেজপাতা ও এলাচি দুটো করে।
প্রণালি
প্রণালি প্রথমে ছোলা ও বাদাম ২৪ ঘণ্টা ভিজিয়ে ভালো করে ব্লেন্ডার অথবা পাটায় পিষে নিতে হবে। চুলায় বড় কড়াইয়ে তেল এবং ৩ থেকে ৪ চামচ ঘি গরম করে তেজপাতা ও এলাচি দিয়ে সামান্য নেড়েচেড়ে তুলে ফেলতে হবে।
এবার ছোলা ও বাদামের মিশ্রণ দিয়ে এক চিমটি লবণ মিশিয়ে হালকা আঁচে ১০ মিনিট নেড়েচেড়ে নিতে হবে। এরপর চিনি বা গুড় দিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করে শেষে এক চামচ ঘি দিয়ে চুলা বন্ধ করতে হবে।
এখন বড় বাসনে বা পরিবেশন প্লেটে এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোলা ও বাদামের মিশ্রণটুকু ঢেলে নিতে হবে। সমান করে রেখে ওপরে ভাজা তিল ও কিশমিশ দিয়ে হাতে বা অন্য কিছুর সাহায্যে হালকা চাপ দিয়ে সমান করে নিতে হবে। ঠান্ডা হলে ফ্রিজে ২ থেকে ৩ ঘণ্টা রেখে নিজের পছন্দ মতো কেটে নিলেই হয়ে যাবে মজাদার ও পুষ্টিকর বাদাম ছোলার বরফি।

বর্ষায় ঘুরে বেড়ানোর জন্য দারুণ এক ঋতু। তবে এই ঋতুতে ভ্রমণ করার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি; বিশেষ করে পোশাক ও ব্যাগ হতে হবে পানিরোধী। আর জুতা হতে হবে বিশেষ ধরনের, যাতে পানি পড়লেও নষ্ট না হয় এবং হাঁটার সময় পিছলে পড়া থেকে রক্ষা করতে পারে।
২৯ মিনিট আগে
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
৮ ঘণ্টা আগে
সম্প্রতি ভ্রমণ-বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ বিশ্বের এমনই ৩০টি দ্বীপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো জনপ্রিয় গন্তব্যের তালিকায় না থাকলেও অসাধারণ। এই তালিকায় এশিয়ার ৫টি দেশের ৫টি দ্বীপ জায়গা করে নিয়েছে। পকেট-ফ্রেন্ডলি ব্যাক প্যাকিং থেকে শুরু করে বিলাসবহুল অবকাশ—সবকিছুরই স্বাদ মিলবে এশিয়ার...
১১ ঘণ্টা আগে
মানচিত্রে থাকা আকৃতির কারণে বিশ্বে একটি দেশকে বলা হয় ‘দ্য হার্ট শেপড ল্যান্ড’। দেশটির নাম বসনিয়া ও হার্জেগোভিনা। এক ছাদের নিচে থাকা দুই স্বায়ত্তশাসিত অঞ্চল। শুধু ভৌগোলিক আকৃতিই নয়, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই বসনিয়া ও হার্জেগোভিনা।
১৩ ঘণ্টা আগে