
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুরহস্য উন্মোচনে কাজ করছে র্যাব। এরই মধ্যে র্যাবের একাধিক গোয়েন্দা টিম মাঠে রয়েছে।
আজ মঙ্গলবার বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঈন বলেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্ঘাটনে র্যাব কাজ করছে র্যাব। তাঁকে কেউ হত্যা করেছে কি না, কীভাবে তাঁর মরদেহ নদীতে পাওয়া গেল—এসব বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।’
এদিকে রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় তার একজন বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
অন্যদিকে মরদেহ উদ্ধারের পর আজ নারায়ণগঞ্জে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়নাতদন্ত করা চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে বুয়েট শিক্ষার্থী মৃত্যুর রহস্য হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাঁর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
১৩ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২২ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
৩০ মিনিট আগে