
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ফারদিন নূর পরশ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাটসংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ফারদিন নূর পরশ ফতুল্লার নয়ামাটি দেউলপাড়া এলাকার কাজী নূর উদ্দিন রানার ছেলে। তিনি ঢাকার শান্তিবাগের কোনাপাড়া এলাকায় বসবাস করতেন। ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৮তম ব্যাচের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার নৌ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।
পুলিশ জানায়, গত ৫ সভেম্বর রামপুরা থানায় ফারদিনের নিখোঁজসংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের দাবি, গত ৪ নভেম্বর বেলা ৩টায় বুয়েট আবাসিক হলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। পরদিন ৫ নভেম্বর তাঁর পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নেননি। এর পরই পরিবার থেকে রামপুরা থানায় জিডি করা হয়।
এ বিষয়ে সদর নৌ থানার পরিদর্শক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। পরে পরিচয় নিশ্চিত হওয়া গেলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৩ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে