
দেশে তিন বছরে মাত্র তিনজন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। একই সময়ে এ দেশে (বাংলাদেশ) একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন, নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার-চেঁচামেচি করে, তাদের লজ্জা হওয়া উচিত।’
আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের, বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে। যা তাদের তুলনায় ছয়গুণ বেশি। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে।’ এটি বিশ্বের মধ্যে রেকর্ড বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে আবারও এই দলকে ক্ষমতায় নিয়ে আসলে দেশ আরও এগিয়ে যাবে। তাই আগামী সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান।’
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
৮ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
৯ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
৯ ঘণ্টা আগে