এত দিন কল্পকাহিনীতে থাকলেও এবার বাস্তবে দেখা মিলেছে উড়ন্ত গাড়ির। রীতিমতো জনসমক্ষে উড়ে দেখাল সেই উড়ুক্কু যান। হেলিকপ্টার সদৃশ আকাশযানটি তৈরি করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেটেড। প্রযুক্তির নতুন এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চীনা সংস্থাটি তাদের উড়ুক্কু যানের নাম রেখেছে ‘এক্স টু’। এটি উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করে থাকে। দুই আসনের এই বৈদ্যুতিক গাড়িটির চার কোনায় দুটি করে মোট আটটি প্রপেলার রয়েছে।
গত সোমবার (১০ অক্টোবর) দুবাইয়ে এর পরীক্ষামূলক উড্ডয়ন হয়। সফল উড্ডয়নের পর উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাণ সংশ্লিষ্টরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই উড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে বলে প্রত্যাশা তাঁদের।
এক্সপেং’র জেনারেল ম্যানেজার মিনগুয়ান কিউ জানান, আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত গাড়িটি ধাপে ধাপে আত্মপ্রকাশ করতে চায় প্রতিষ্ঠান। টেস্ট ফ্লাইটের জন্য দুবাইকেই বেছে নেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুবাই বিশ্বের অন্যতম উদ্ভাবনী শহর। তাই নতুন উদ্ভাবন প্রকাশ্যে আনতে বেছে নেওয়া হয়েছে এই শহরকে।

রাস্তায় অপরিচিত নারীর সঙ্গে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেটার ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহারকারীদের বিরুদ্ধে। এতে জনসমক্ষে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
৪ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সদস্য দেশগুলোতে শিশুদের সুস্থতা বাড়ানো এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংঘটি।
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
২ দিন আগে
বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
৩ দিন আগে