পূজার দিনে মিষ্টি ছাড়া চলবে কেন? দোকান থেকে মিষ্টি কিনতেই পারেন। তবে উৎসবে বাড়ির তৈরি খাবারের আবেদন একেবারে আলাদা। তাই দোকানের মিষ্টি না কিনে বাড়িতেই বানিয়ে নিন রসগোল্লা আর আমভোগ। এখন প্রায় সবার ফ্রিজে আমের ক্বাথ সংরক্ষণ করা থাকে। ফ্রিজের গভীরে পড়ে থাকা সেই আমের ক্বাথের ব্যবহার উৎসব ছাড়া আর কোথায় করবেন? রেসিপি ও ছবি দিয়েছেন রেবেকা সুলতানা ইভা।
রসগোল্লা
উপকরণ
ছানা ২ কাপ, ময়দা ২ টেবিল চামচ, বেকিং সোডা ১ চিমটি, এলাচি গুঁড়ো ১ চিমটি, ঘি বা সয়াবিন তেল ১ চা-চামচ, চিনি ১ কেজি, পানি দেড় লিটার।
প্রণালি
ছানা মসৃণ করে মেখে নিয়ে তাতে ময়দা, বেকিং সোডা, এলাচি গুঁড়ো আর ঘি বা তেল মিশিয়ে ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেলে ছোট ছোট বল বানিয়ে নিন। এরপর সিরা তৈরি করুন। সিরার জন্য ১ কেজি চিনি আর দেড় লিটার পানি ফুটিয়ে এতে গোটা দুটি এলাচি দিয়ে দিন। সিরা ফুটতে শুরু করলে ছানার বলগুলো তাতে দিয়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর এক কাপ গরম পানি যোগ করে আবার জ্বাল দিন। ৩০ থেকে ৩৫ মিনিটেই মিষ্টি হয়ে যাবে। এরপর সিরায় রেস্টে রাখুন পাঁচ থেকে ছয় ঘণ্টা। তারপর পরিবেশন করুন।
আম ভোগ
ছানা ২ কাপ, ময়দা ২ টেবিল চামচ, ফ্রিজে সংরক্ষণ করা আমের ক্বাথ ১ কাপ, বেকিং সোডা ১ চিমটি, চিনি ১ কেজি, পানি দেড় লিটার। আমের ক্বাথ ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় রেখে বরফ গলিয়ে নিন।
প্রণালি
ছানা ভালো করে মেখে নিয়ে তাতে ২ টেবিল চামচ আমের পিউরি বা ক্বাথ, ময়দা, বেকিং সোডা মিশিয়ে ভালো করে মেখে নিন। তারপর ছোট ছোট বল তৈরি করুন। এরপর একটি কড়াই বা প্যানে ১ কেজি চিনি আর দেড় লিটার পানি দিয়ে সিরা তৈরি করে নিন। এতে এক কাপ আমের পিউরি মিশিয়ে নিন। আম মেশানো চিনির সিরা ফুটে উঠলে ছানার বলগুলো দিয়ে জ্বাল দিন ৩০ থেকে ৩৫ মিনিট। মাঝে সিরা ঘন হয়ে এলে ১ কাপ গরম পানি যোগ করতে পারেন। মিষ্টি হয়ে গেলে সিরাতেই রেস্টে রাখুন পাঁচ থেকে ছয় ঘণ্টা। পরিবেশন করার সময় আমের রসসহ পরিবেশন করুন।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (১২-১৩ সেপ্টেম্বর) উপলক্ষে বিশ্বনেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি। সম্মেলনের মূল ভেনু ভারত মণ্ডপম হলেও অতিথিরা অবস্থান করবেন তাজমহল, দ্য লীলা প্যালেস, দ্য ললিতসহ বিভিন্ন পাঁচতারকা হোটেলে...
৩ ঘণ্টা আগে
জীবনের জটিল সমীকরণে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়, তখন আত্মহত্যার মতো একটি ক্ষণিকের সিদ্ধান্ত নিভে দেয় বহু সম্ভাবনাময় দীপ। এটি কেবল একজন ব্যক্তির জীবনাবসান নয়, বরং এক গভীর বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবী থেকে ঝরে যায় একটি মূল্যবান প্রাণ।
৭ ঘণ্টা আগে
ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা।
৮ ঘণ্টা আগে
আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
১৪ ঘণ্টা আগে