নৈতিকতা পুলিশের হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে এখনো বিক্ষোভে উত্তাল ইরান। চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরান হিউম্যান রাইটস জানায়, দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ৮৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন বহু বিক্ষোভকারী।
ইরানি কর্তৃপক্ষের এমন ভয়াবহ দমন-পীড়ন সত্ত্বেও থামছে না বিক্ষোভ। টুইটারে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরান, কোম, রাশত, সানন্দাজ, মাসজিদ-ই-সুলেমানসহ বিভিন্ন শহরে ধর্মীয় শাসকদের পতনের দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ।
এর আগে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে রাইসি বলেন, ‘শত্রুরা জাতীয় ঐক্যকে লক্ষ্য করেছে এবং একে অপরের বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে চাইছে।’
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনি নামের কুর্দি তরুণীকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস, বেয়নেট, জলকামান ও গুলির মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিক্ষোভে হতাহতের পাশাপাশি চলছে গণহারে গ্রেপ্তার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে।

মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী সিরিজ অভিযানে নেমেছে। সম্প্রতি এ রকমই একটি অভিযানে তিন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত ও আরও বহু সদস্য গ্রেপ্তার হয়েছেন। তবে এবার কেবল গোয়েন্দা তথ্য বা প্রশিক্ষণ নয়, এই অভিযানে সরাসরি ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাদের একটি...
১ ঘণ্টা আগে
১৯৮৭ সালের একদিন। পূর্ব লন্ডনের স্পিটালফিল্ডস এলাকা ঘুরে দেখছিলেন বর্তমান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ১৯৪৫ সালের পর থেকে সেখানে বসতি গেড়েছিলেন অনেক বাংলাদেশি। সে সময় তাঁদের বসবাস ও কাজের পরিবেশ বিস্মিত করেছিল তৃতীয় চার্লসকে। তৎকালীন প্রিন্স অব ওয়েলস (যুবরাজ) বিস্ময় বর্ণনা করেন এভাবে, ‘তারা যে
১ ঘণ্টা আগে
ভারতে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী অন্তত ১১১ জন আইনপ্রণেতা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’-এর যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানের প্রভাব পড়ছে দেশটির বড় শিল্পগুলোতেও। সম্প্রতি কানসাসে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গরু মোটাতাজাকরণ খামার ও পশু জবাইখানার জন্য পরিচিত অঞ্চলটিতে অভিযানের প্রভাব এরই মধ্যে পড়েছে গরুর মাংসের শিল্পে।
৬ ঘণ্টা আগে