উলভারিন চরিত্রে ফিরছেন অভিনেতা হিউ জ্যাকম্যান। ‘ডেডপুল ৩’ সিনেমাতে হবে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন। খবরটি জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক ও চিত্রনাট্যকার রায়ান রেনল্ডস। ‘উলভারিন’ জ্যাকম্যানের প্রত্যাবর্তনের খবর পেয়ে উচ্ছ্বসিত মার্ভেল-প্রেমীরা।
রায়ান জানিয়েছেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ডেডপুল ৩’। এই সিনেমাতে যে জ্যাকম্যানকে উলভারিনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে প্রযোজক নিজেও উচ্ছ্বসিত। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। নাটকীয়ভাবে সেই ভিডিওতেই সুখবরটি দেওয়া হয়েছে। রায়ান লিখেছেন, ‘এই বড় খবরটা আমি আর চেপে রাখতে পারলাম না।’
উলভারিন চরিত্রে জ্যাকম্যানের প্রত্যাবর্তন বহু প্রতীক্ষিত। ভক্তরা অধীর আগ্রহে ছিলেন এই খবরের জন্য। ভিডিওতে প্রথমে জ্যাকম্যানকে নিয়ে বেশ খানিকটা ভণিতা করেছেন রায়ান। পরে দেখা যায়, পিছনে হাজির হয়েছেন জ্যাকম্যান। সরাসরি জ্যাকম্যানের কাছেই রায়ান জানতে চান, তিনি উলভারিন চরিত্রে আরও এক বার দেখা দিতে চান কি না। জ্যাকম্যান রাজি হন।
২০১৭ সালের ‘লোগান’ সিনেমাতে শেষ বার জ্যাকম্যানকে উলভারিন হিসাবে দেখা যায়। সিনেমার শেষে মৃত্যু হয়েছিল উলভারিনের। পাঁচ বছর পর ফের চেনা চরিত্রে ফিরছেন হলিউড তারকা। তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। জ্যাকম্যানকে ফের উলভারিন হিসাবে দেখা যেতে পারে বলে অনেকেই ভাবছিলেন।

শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।
২ ঘণ্টা আগে
গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা।
৩ ঘণ্টা আগে
প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল। এর আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার।
৪ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাগলের বেশে ঘুরছেন অভিনেত্রী কেয়া পায়েল। এলোমলো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপে প্রথম দেখায় অনেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কেয়া পায়েল। পরে জানা যায়, ‘বাতাসের ফুল’ নামের নাটকের জন্য এমন সাজে দেখা গিয়েছিল পায়েলকে।
৫ ঘণ্টা আগে