দুটি ছবি। দুটিই এক জায়গায় তোলা। কোনো এক হোটেল কক্ষে। আজ মঙ্গলবার দুপুরে যে দুটি ছবি বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন, তা এখন আলোচনার কেন্দ্রে। বুবলীর ওই পোস্টের নিচে হাজার কমেন্টে নেটিজেনরা ধারণা করছেন, বুবলী অন্তঃসত্ত্বা।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘Throwback আমেরিকা’ হ্যাশট্যাগ। মানে ছবিগুলো পুরোনো। ধারণা করা হচ্ছে, ২০২০ সালে বুবলী যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, ছবিগুলো সেই সময় তোলা।
ছবিগুলো যে যুক্তরাষ্ট্রে বসে তোলা, সেটি জানালেও কোন সময়ে তোলা সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি বুবলীর পোস্টে।
বুবলী এখন জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। শুটিংয়ে তাঁকে স্বাভাবিক অবস্থায়ই দেখা গেছে। তাহলে ছবিগুলো কোন সময়ের, এটি জানতে চেয়ে অভিনেত্রীকে কয়েকবার ফোন কল করা হলে তিনি সাড়া দেননি।
এর আগে ২০২০ সালে বুবলীর মা হওয়ার গুঞ্জন রটেছিল। অভিনেত্রী তখন কাজ করছিলেন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমায়। এ সিনেমার শুটিং শেষ করে বুবলী যুক্তরাষ্ট্র চলে যান। লকডাউনের পুরো সময়টা তিনি সেখানেই ছিলেন। ওই সময় গুঞ্জন শোনা গিয়েছিল, যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করেছেন অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল তখন।
দীর্ঘদিন পর বুবলী যখন দেশে ফেরেন, তখন বিষয়টি নিয়ে আবার আলাপ ওঠে। তবে অভিনেত্রী সব গুঞ্জন অস্বীকার করেন। জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক নেই। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও গুজব।
এত দিন পর বুবলী কি সেই আলোচনাকেই উসকে দিতে চাইলেন। কিন্তু কেন? বুবলীর ছবি দুটি চলচ্চিত্র-বিষয়ক বিভিন্ন ফেসবুক গ্রুপে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। সেখানে অনেকেই ধারণা করছেন, আজ শাকিব-অপুর সন্তান জয়ের জন্মদিন। সন্তানকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন শাকিব। এ বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি বুবলী। প্রতিক্রিয়া স্বরূপই হয়তো নিজের পুরোনো ছবি পোস্ট করেছেন।
এসবই অনুমাননির্ভর। যতক্ষণ না বুবলী এ বিষয়ে মুখ খুলছেন, বিষয়টি নিয়ে নানা রকম চর্চা চলতেই থাকবে!

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৭ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৭ ঘণ্টা আগে