
গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর, হেনস্তা ও অশ্লীল ছবি ধারণ করার অভিযোগের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কোনো ব্যবস্থা না নিলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রলীগের ২৫ নেত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের করা তদন্ত কমিটির দুই সদস্য কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে কমিটির একাংশ।
আজ দুপুর ১২টার সময়ে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভিন্ন ঘটনার সময় তদন্ত কমিটি করা হলেও তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। তাই এদের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদেরকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সঙ্গে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
তারা আরও বলেন, ‘কলেজ প্রশাসন রিভা-রাজিয়ার কাছে জিম্মি। তাদের কথা ছাড়া কলেজ প্রশাসন কোনো কিছু সত্যায়িত করতে পারে না। আমরা ও সাধারণ শিক্ষার্থীরা তাদের আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ। যদি কেন্দ্রীয় ছাত্রলীগ ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা গণপদত্যাগ করব।’
একই সঙ্গে বিভিন্ন অনিয়ম, সিট বাণিজ্য, দখলদারিত্ব ও শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোয়েন্দা সংস্থার হাতে থাকা তথ্যগুলোর তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আহ্বান জানান তাঁরা।
এ সময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপিতে যে দাবিগুলো ছিল সেগুলোর প্রতি সমর্থন জানান। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালী আক্তার, মার্জানা উর্মি, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীসহ কমিটির অন্তত ২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, দেখা মেলেনি সভাপতি-সম্পাদকের
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় হলছাড়া ছাত্রলীগের নেত্রী
গায়ে গরম চা ঢেলে হাত মচকে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
নির্যাতনের শিকার দুই ছাত্রীকে অভিভাবকের কাছে তুলে দিয়েছে প্রশাসন
এবার বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি ইডেন ছাত্রলীগ সভাপতির!

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
১৬ মিনিট আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
২০ মিনিট আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
২৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে