
ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় রাজিয়া বেগম ছাত্রী নিবাসের দুই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। ঘটনাটি একটি অডিও জানাজানি হলে তিনি ফেসবুকে ক্ষমা চান। পরে গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে পুনরায় তাঁর বিরুদ্ধে ওই দুই ছাত্রীকে ডেকে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা আটকে মানসিক ও শারীরিক নির্যাতনের করার অভিযোগ ওঠে।
এর পর পর মঙ্গলবার রাতেই হল প্রশাসন ওই দুই ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। তাঁরা দুজনে নিজ নিজ বাড়িতেই অবস্থান করেছেন। মানসিক অবস্থা ভালো নেই বলে গণমাধ্যমে কোন ধরনের কথাও বলতে রাজি হননি ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এম মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি দুই শিক্ষার্থীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য, রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা, ছাত্রীনিবাসের সিনিয়র শিক্ষক সেলিনা আক্তারকে একাধিকবার ফোন করা হলেও কাউকে ফোনে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোন প্রত্যুত্তর দেননি তারা।
এদিকে ছাত্রীদের আটকে রেখে মিথ্যা জবানবন্দি নেওয়ার বিষয়ে ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। সব ডিজিটাল কারসাজি মিথ্যাচার। এটা তাদের একটা নতুন কৌশল। কেউ মিথ্যা কথা বললে তো আমাদের আর কিছু করার নেই। আমাদের কলেজের প্রিন্সপাল, হল সুপার ম্যাডামেরা আছেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখেন এমন কোনো ঘটনা ঘটেছে কি না। আমি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছি। ছাত্রলীগ ও আমাকে হেয় করতেই পরিকল্পিতভাবে এ চক্রান্ত করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। যারা এই মিথ্যাচার করেছে তাদের মুখোশ উন্মোচন হবে।’
বিবৃতিতে রিভা আরও বলেন, ‘২৫ আগস্ট ইডেন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ছিল। এই প্রোগ্রাম নিয়ে আমি ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুব ব্যস্ত ছিলাম। এখানে যারা অডিও প্রকাশ করেছে তাঁদের সঙ্গে দেখা বা কথা বলার মতো কোন সুযোগই আমাদের ছিল না। প্রোগ্রামটা যাতে করতে না পারি এ জন্য কয়েকজন নেত্রী উঠে পড়ে লেগেছিল। যারা বিএনপির এজেন্ট। এই কারণে তাঁরা গত কয়েক দিন ধরেই নানা ধরনের কৌশল করছে। কমিটি গঠনের পরে আমরা সুন্দরভাবে একটা কর্মসূচি পালন করি এটা তারা চায়নি। তাই নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে।’

ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মো. মিনহাজ উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের খলিফামোড়া আলমেরঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
২৯ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্রতিবাদে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট)-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান...
৩৩ মিনিট আগে