সম্প্রতি মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে তিনিই বেশি সময় ধরে সিংহাসনে ছিলেন। প্রযুক্তি ও উন্নত বিশ্বের বিকাশ তিনি দেখেছেন নিজের চোখে। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর দীর্ঘ ৭০ বছরের বেশি সময়ে শাসন করা এই রানির কিন্তু গাড়ির প্রতি ছিল ভীষণ আগ্রহ। ব্রিটেনের রানি হওয়া সত্ত্বেও তিনি অনেক সময় নিজেই গাড়ি চালাতে ভালোবাসতেন। এ ছাড়া, তাঁর নিজের সংগ্রহে ছিল অনেক গাড়ি।
রানি এলিজাবেথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ড্রাইভিং শেখেন এবং সেনাবাহিনীতে অক্সিলারি সার্ভিস বিভাগে যোগ দেন। সেখানে তাঁকে গাড়ি সার্ভিসিংয়ের প্রশিক্ষণও নিতে হয়। রানি এলিজাবেথ প্রিন্সেস থাকাকালীন ১৯৫০ সালে তাঁর স্বামী প্রিন্স ফিলিপ রোলস রয়েস ফ্যান্টম ফোর গাড়ি নেন। গাড়িটি রানির কাছে জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। এমনকি তাঁর মৃত্যুর পর ছেলে ব্রিটেনের বর্তমান রাজা চার্লস থ্রি, তাঁর স্ত্রী ক্যামিলা পার্কারকে নিয়ে সেই রোলস রয়েস গাড়িতে করেই বাকিংহাম প্যালেসে আসেন।
এই গাড়িটিকে ব্রিটিশ রাজপরিবারের মূল্যবান গাড়ি বলে বিবেচনা করা হয়। ল্যান্ড রোভার ছিল রানি এলিজাবেথের প্রিয় গাড়ির ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। ল্যান্ড রোভার ডিফেন্ডার এসইউভি রানি নিজেই চালাতেন এবং তাঁর সংগ্রহে প্রায় ৩০টি ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়ি ছিল। এ ছাড়া, রেঞ্জ রোভার, জাগুয়ার, ডেইমলারের গাড়িও ছিল রানির এই ৭০ বছরের শাসনকালে।
এ ছাড়া ব্রিটিশ সরকার থেকে স্টেট কার হিসেবে রানিকে ৫টি গাড়ি দেওয়া হয়েছিল। সেগুলো মূলত কোনো অনুষ্ঠানে যাওয়ার কাজে ব্যবহার করতেন রানি। পাঁচটি গাড়ির মধ্যে দুটি ছিল বেন্টলে ব্র্যান্ডের এবং তিনটি রোলস রয়েস ব্র্যান্ডের। ১৯৬৯ সালে ব্রিটেনের বর্তমান রাজা, তৎকালীন প্রিন্স চার্লসের ২১তম জন্মদিন উপলক্ষে চার্লসকে উপহার দেওয়ার জন্য রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ কেনেন ১৯৬৫ মডেলের এস্টন মার্টিন ডিবি৬। পরিবেশের কথা ভেবে রাজা চার্লস থ্রি গাড়িটিকে বায়ো ইথানল দিয়ে চালানোর ব্যবস্থা করেন ২০০৮ সালে। তখন থেকে গাড়িটি পরিচিতি পায় ‘পাওয়ারড বাই ওয়াইন অ্যান্ড চিজ’ হিসেবে। কারণ গাড়িটি তখন থেকে চালাতে প্রতি মাইলে প্রয়োজন হতো সাড়ে চার বোতল ওয়াইন!
বেন্টলে ব্র্যান্ডের গাড়ি রানির সংগ্রহে আসে ২০০২ সালে, তাঁর সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী উপলক্ষে। ব্রিটিশ সরকার থেকে তাঁকে গাড়িটি দেওয়া হয় স্টেট কার হিসেবে।
এ ছাড়া রানির সংগ্রহে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ছিল জাগুয়ার এক্সই গাড়ি, যা তিনি নিজে চালিয়ে চার্চে যেতেন।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২১ ঘণ্টা আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৩ দিন আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৪ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রলবোমা (মোলোটভ ককটেল) নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার...
৪ দিন আগে