
‘ফেনসিডিল’ সেবনের ভিডিও ফাঁস নিয়ে দুই ধরনের কথা বলেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি। তিনি দাবি করেছেন, যে ভিডিওটি ফাঁস হয়েছে, সেখানে আসলে তিনি এনার্জি ড্রিংক ‘স্পিড’ পান করছিলেন। পরে আবার বলেছেন, ছাত্রসমাজের অবক্ষয় তুলে ধরতে তিনি একটি শর্টফিল্মে অভিনয় করেছিলেন। ওই দৃশ্য শর্টফিল্মের। অবশ্য শর্টফিল্মে ওই ধরনের কোনো দৃশ্য নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির বিরুদ্ধে সম্প্রতি নানা অভিযোগ সামনে এসেছে। মোবাইল ফোনে গোপনে ধারণ করা সাধারণ সম্পাদকের ফেনসিডিল সেবনের ভিডিও ফাঁস হয়েছে। ফাঁস হয়েছে দলীয় নারী কর্মীর সঙ্গে সভাপতি সাকিবুল ইসলামের ফোনালাপের একটি অডিও। সেখানে টাকা ও পদের লোভ দেখিয়ে নারী কর্মীর সঙ্গে যৌন কেলেঙ্কারির ইঙ্গিত পাওয়া যায়।
এ ছাড়া দুজনের বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, রাজশাহী কলেজ ছাত্রদলের নেতা থেকে ছাত্রলীগের সভাপতি হয়েছেন সাকিবুল। এ নিয়ে বিব্রত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
এ অবস্থায় অভিযোগের ব্যাখ্যা দিতে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নগরীর অলোকার মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, কাটাখালী পৌর আওয়ামী লীগের নেতা আবু সামার ব্যক্তিগত কার্যালয়ে সম্প্রতি দুপুরের খাবারের পর তিনি স্পিড পান করছিলেন। ওই ভিডিও ধারণ করে তা ফেনসিডিল বলে প্রচার করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। আবু সামার কার্যালয়ে ফেনসিডিল কেন, ধূমপানেরও সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
এ সময় একজন সাংবাদিক বলেন, ভিডিওতে তাঁর হাতে যে বোতল দেখা যাচ্ছে, সেটি ফেনসিডিলেরই বলে নিশ্চিত হওয়া গেছে। তখন জাকির বলেন, ‘সম্প্রতি তিনি ছাত্রসমাজের অবক্ষয় নিয়ে বানানো একটি শর্টফিল্মে অভিনয় করেছেন। তাহলে ওই ভিডিওটি সেই শর্টফিল্ম থেকে নেওয়া হয়েছে।’
জাকির বলেন, ওই শর্টফিল্মে ফেনসিডিলের বোতল নিয়েই অভিনয় করা হয়েছিল। এটি সব মহলে প্রশংসিত হয়েছিল। তবে জাকির অভিনীত শর্টফিল্মে ফাঁস হওয়া ভিডিওর মতো কোনো দৃশ্য নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন তাঁর বিরুদ্ধে তোলা অন্য সব অভিযোগও অস্বীকার করেন। সভাপতি সাকিবুল ইসলামও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। নিজেকে আওয়ামী পরিবার থেকে উঠে আসা ছাত্রলীগের কর্মী দাবি করে সাকিবুল বলেন, সামনে নির্বাচন। তাই ছাত্রলীগকে নিষ্ক্রিয় করতে ষড়যন্ত্র হচ্ছে। নারী কর্মীর সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের অডিও রেকর্ডটির পুরোটিই ‘সুপার এডিট’ বলেও তিনি দাবি করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির এক মাস পেরিয়ে গেছে। গত ২৫ মার্চ ওই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৬ জন মারা যান। এত বড় দুর্ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি।
৩১ মিনিট আগে
প্রভাব নৈমিত্তিকভাবে চোখে না পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া রোগ এখনো দৃঢ়ভাবেই বিদ্যমান। গত দেড় যুগে দেশের নির্দিষ্ট কয়েকটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছে। এসব জেলার ৭২টি উপজেলায় রোগটির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি বিস্তার ও মৃত্যুর ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৯ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে