উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গুলির শব্দ। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা।
তুমব্রু এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে রাখাইনের মংডুতে হওয়া গোলাগুলির শব্দ কমপক্ষে ৫০ বারের মতো শোনা গেছে। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সেলফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের পর থেকে একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে আগে সীমান্ত ঘেঁষা এলাকায় গোলাগুলি হতে দেখা গেলেও আজ গোলাগুলির শব্দে মনে হয়েছে সংঘর্ষস্থল সীমান্ত থেকে কিছুটা দূরের এলাকায়।’
জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে। মর্টার শেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
ঘুমধুম উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ জানান, গোলাবারুদের শব্দে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ওড়াউড়ির কারণে মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে। প্রায়ই আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানগুলো উড়তে দেখা যায়।
মোহাম্মদ আজিজ বলেন, ‘গত ২৮ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর দুই দফায় চারটি মর্টার শেল এসে পড়েছিল তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়।’
এদিকে, মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সেদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সম্প্রতি সেই সংঘর্ষ আরও বেড়েছে। উভয়পক্ষের হতাহতের খবরও আসছে বিভিন্ন গণমাধ্যমে।
আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর মূল সংঘর্ষ চলছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। এর ফলে এই সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশেও।

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১৬ মিনিট আগে
মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৬ ঘণ্টা আগে