Ajker Patrika

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২০: ২৬
রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি
শৈক্যচিং মার্মা। ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ শনিবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে শৈক্যচিং মার্মাকে দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর এসব নথি জমা দিতে হবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বান্দরবান জেলা শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টে এক মারমা তরুণীকে টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শৈক্যচিং মার্মার বিরুদ্ধে। তিনি ওই রিসোর্টের মালিক। ওই দিন রাতেই ভুক্তভোগী তরুণী বান্দরবান সদর থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত