শোয়েব আখতার আগেও একবার বলেছেন বিষয়টি নিয়ে। সাবেক গতি তারকা কথাটা আবারও বিরাট কোহলির টি-টোয়েন্টির ক্যারিয়ার নিয়ে বললেন। শোয়েবের মতে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ততম সংস্করণ থেকে বিদায় নিতে পারেন বিরাট কোহলি।
প্রথম ভারতীয় হিসেবে তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলা কোহলি দুর্দান্ত ছন্দে আছেন। সর্বশেষ এশিয়া কাপে পেয়েছেন আরাধ্য টি-টোয়েন্টি সেঞ্চুরিও। করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান। এই সংস্করণে যতই ছন্দে থাকুন, শোয়েব মনে করেন অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই বিশ্বকাপ খেলেই টি-টোয়েন্টি সংস্করণ ছেড়ে দেবেন কোহলি। ভারতীয় ব্যাটিং তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়তে পারেন টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার লম্বা করতে। ইন্ডিয়াডটকমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘অন্য সংস্করণে ক্যারিয়ার বড় করতে কোহলি সম্ভবত এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসরে যাবে। ওর জায়গায় যদি আমি থাকতাম, বৃহৎ পরিসের ছবিটা দেখতাম এবং সিদ্ধান্ত নিতাম।’
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ চলার সময় কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে শোয়েব বলেছিলেন, ‘লম্বা সংস্করণের ক্রিকেটে সে নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবে। সংক্ষিপ্ত সংস্করণে চেষ্টা করছে, কিন্তু সময় কম। এখানে ভালো স্ট্রাইক রেট বজায় রাখার সঙ্গে দলের জয়ও নিশ্চিত করতে হয়।’

শেষের দিকে চলে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ কয়েকটি দেশের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে। অনেক দল বাদও পড়ে গেছে। তবে গ্রুপে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা কয়েকটি দল এখনো রয়েছে অনিশ্চয়তায়। বাদ পড়েছে নাকি শেষ বত্রিশ নিশ্চিত হয়েছে, সেটা তারা জানেই না।
১১ মিনিট আগে
একই সময়ে কাল কেপ ভার্দে লড়বে সৌদি আরবের বিপক্ষে। এইচ গ্রুপের দুই লড়াইয়ে চোখ থাকবে আর্জেন্টিনারও। কারণ রানার্সআপ দলকে শেষ বত্রিশে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে জার্মানির বিপক্ষে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে প্রথম জয়ের পাশাপাশি ২০০৬ সালের পর প্রথমবারের মতো গ্রুপপর্বও পেরিয়েছে তারা। এই ঐতিহাসিক অর্জনের আনন্দে দেশজুড়ে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।
২ ঘণ্টা আগে
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মানির। জার্মানদের কাছে সুযোগ ছিল অপরাজিত হয়ে শেষ বত্রিশে যাওয়ার। কিন্তু তা আর হলো না। উল্টো তাদের হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর। হারের পর মেজাজ হারালেন জার্মান কোচ জুলিয়ান নাগলসমান।
২ ঘণ্টা আগে