
কুষ্টিয়ার মিরপুরে রেলব্রিজে হাঁটাহাঁটি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নাঈম আলী (১৫) ও ঋতু খাতুন (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টায় মিরপুর স্টেশন সংলগ্ন রেলব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা সিয়াম নামের আরেক সহপাঠী গার্ডারে উঠে রক্ষা পায়।
নাঈম মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে। সে মিরপুর বর্ডার গার্ড এন্ড পাবলিক হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আর ঋতু মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে। সে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় বেঁচে যাওয়া আরেক সহপাঠী সিয়াম জানায়, তারা তিনজনই মিরপুর বাজারের পাশের স্থানীয় এক কোচিং সেন্টারে পড়তে এসেছিল। কোচিং শুরু হতে দেরি হওয়ায় তিনজন রেললাইনের হাঁটছিল। হাঁটতে হাঁটতে মিরপুর রেলব্রিজের মাঝামাঝি জায়গায় চলে যায়। ওই সময় ট্রেন আসতে দেখে। এ সময় সিয়াম লাফ দিয়ে ব্রিজের গার্ডারে গিয়ে দাঁড়ায়। ঋতু ভয়ে কান্নাকাটি শুরু করে। নাঈম ঋতুকে কোলে তুলে দৌড়ে রেললাইন থেকে গার্ডারের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের নিচে পড়ে দুজনেই ছিন্নভিন্ন হয়ে যায়।
দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে এলাকর শত শত মানুষ সেখানে ভিড় জমায়। পরে পোড়াদহ রেলওয়ে পুলিশ এসে মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, জিআরপি) মনজের আলী জানান, নিহত দুজন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। জিকে সেচ প্রকল্পে রেলব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস দ্রুতগতি এগিয়ে আসছিল। ব্রিজের ওপরেই দুজন ট্রেনে কাটা পড়ে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও মাটি কাটার সঙ্গে জড়িতদের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
১১ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া। গ্রেপ্তারের পর মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি।
২৮ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।
৩৩ মিনিট আগে