
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
মোজাম্মেল হোসেন ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী আব্দুস সাত্তার ও সোহরাবের সঙ্গে মোজাম্মেল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলা চলছিল। এরই জেরে গতকাল দিবাগত রাতে কৌশলে ঘরে ঢুকে মোজাম্মেলকে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাত করে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।
নিহতের চাচা হালিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরই তালুকদারবাড়িসংলগ্ন এলাকায় আব্দুস সাত্তার ও তাঁর সঙ্গীরা আমার বড় ভাই আজিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছেন।’

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৭ মিনিট আগে
‘মোজো’ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যে কোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাই মোজো-এর অন্যতম অঙ্গীকার। মানবিক কাজে পাশে থাকার এই দায়বদ্ধতার ধারাবাহিকতায় এবার প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড ‘মোজো’।
৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন...
২৪ মিনিট আগে