কোভিড-১৯ মহামারির পর চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল সাড়ে ১৩ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশটির দেশটির জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবৃদ্ধি দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, ২০২১ সালের এপ্রিল-জুনে দেশটির জিডিপির প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ১ শতাংশ। এই প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের কোভিড-১৯ মহামারির কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির তুলনায় একটি বড় অগ্রগতি।
বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপির প্রবৃত্তি হতে পারে ১৫ দশমিক ২ শতাংশ। বিভিন্ন সংস্থার পাশাপাশি অনেক প্রখ্যাত অর্থনৈতিক বিশ্লেষকও অনুমান করেছিলেন, ভিত্তি প্রভাবের কারণে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছাবে। তবে, পূর্বাভাসের তুলনায় ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি যথেষ্ট ধীর গতির ছিল।
চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক মধ্য-মেয়াদে খুচরা বাজারে মূল্যস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকার পূর্বাভাস দিয়ে বলেছিল ২০২২ সাল জুড়ে এই হার বজায় থাকবে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের ওই পূর্বাভাস বাস্তবে প্রতিফলিত হয়নি। দেশটিতে মূল্যস্ফীতির হার পূর্বাভাসের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছিল। যা ফলাফল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকও সুদের হার বাড়াতে বাধ্য হয়েছিল।
এই বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের ভারতীয় অর্থনীতিবিদ শীলন শাহ রয়টার্সকে বলেন, ‘এই বিষয়ে আরও সময়োপযোগী প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) এই ধারা অব্যাহত থাকবে।’

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৮ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৮ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
৯ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১০ ঘণ্টা আগে