ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় আশিকা জাহান সিপা (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশিকা জাহানের প্রাইভেট টিউটর বাইজিদ সরকারকে (২৬) আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আজ রোববার বেলা দেড়টার দিকে পৌর এলাকার মুন্সেফপাড়া বোর্ডিং মাঠ পুকুর থেকে আশিকা জাহানের মরদেহ উদ্ধার করা হয়। সে জেলা শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহিন মিয়ার মেয়ে। পরিবারসহ জেলা শহরের মুন্সেফপাড়ায় ভাড়া বাসায় থাকত তারা।
এদিকে আটক বাইজিদ সরকার জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুরের মুখলেছুর রহমানের ছেলে। তিনি জেলা শহরের মুন্সেফপাড়ায় ভাড়া বাসায় থাকেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত এবং শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বাইজিদ সরকার মুন্সেফপাড়ায় বিভিন্ন বাড়িতে টিউশনি করান। আশিকা জাহানকেও বাসায় গিয়ে গত তিন বছর ধরে পড়ান বাইজিদ। এরই মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি আশিকা জাহান বিয়ের জন্য বাইজিদকে চাপ দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আশিকা জাহান কাউকে কিছু না বলে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরে রোববার দুপুর দেড়টার দিকে বোর্ডিং মাঠ পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। এ সময় বাইজিদ সেখানে গেলে তাঁকে পিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক বাইজিদ সরকার বলেন, ‘সিপার সঙ্গে আমার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক। কয়েক দিন আগে তার পরিবারের সদস্যরা আমাদের দুজনকে রাস্তায় একসঙ্গে দেখে ফেলেন। এরপর থেকে সে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। শনিবার রাত আড়াইটার দিকে সিপা আমাকে কল করে বিয়ের কথা বলে। আমি তখন তাকে বলেছি এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। তখন সে বলে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজ্জামেল হোসেন রেজা বলেন, ‘মরদেহ ভেসে ওঠার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেয়েটির প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
২৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল।
৩ ঘণ্টা আগে