Ajker Patrika

আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবির সিপাহী গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবির সিপাহী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় মা জননী স্টোরের সামনে আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তামিম রানা রাঙামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে সিপাহী হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আখাউড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। গ্রেপ্তারের সময় তামিম রানার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, বিজিবির একটি পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় তামিম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত