
ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারতের পাঞ্জাব থেকে পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই তিনজনকে বরখাস্ত করা হয়। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনাক্রমে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গত ৯ মার্চ ছোড়া হয়ে গিয়েছিল। ঘটনার দায় নির্ধারণসহ মামলার বিষয়ে যারা জড়িত তাদের বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত কমিটি তিনজনকে এই বিস্ফোরণের জন্য দায়ী বলে চিহ্নিত করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই তিনজন কর্মকর্তাকে প্রাথমিকভাবে ঘটনার জন্য দায়ী করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আজ মঙ্গলবার থেকেই তাদের দায়িত্ব সমাপ্ত ঘোষণার জন্য আদেশ দেওয়া হয়েছে।’
এর আগে, চলতি বছরের মার্চের শুরুতে ভারত থেকে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অংশে গিয়ে বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয় পাকিস্তানের পক্ষ থেকে। পরে এই ঘটনাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে অভিহিত করা হয়। সে সময় ভারতীয় সরকার এই বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘প্রযুক্তিগত ত্রুটিকে’ এর জন্য দায়ী করেছিল।
বিস্ফোরণের পর পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি সীমান্ত থেকে তাদের আকাশসীমার মধ্যে ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে। শব্দের গতির চেয়ে ৩ গুণ বেশি গতিসম্পন্ন ওই ক্ষেপণাস্ত্রটি ৪০ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। উল্লেখ্য, ক্ষেপণাস্ত্রটিতে কোনো ওয়ারহেড না থাকায় তা বিস্ফোরিত হয়নি।

রাম জন্মভূমি মামলায় মুখ্য দাবিদার হিসেবে আইনি লড়াইয়ে জড়িত থাকার কারণে পরিচিতি সন্ন্যাসী সংগঠন নির্মোহী আখড়ার প্রধান মহন্ত দীনেন্দ্র দাস মন্তব্য করেছেন, ‘রামলালার (রাম) ঘরে চুরির ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না।’
২৩ মিনিট আগে
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা এলাকায় ১০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল ঘিরে এক অদ্ভুত প্রশাসনিক অসঙ্গতি দেখা দিয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ ঘটনার ব্যাখ্যা দিতে হিমশিম খাচ্ছে। কারণ, গত ৬ বছর ধরে হাসপাতালটি কেবল কাগজে-কলমেই পূর্ণাঙ্গভাবে পরিচালিত হচ্ছে।
৩৮ মিনিট আগে
চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন ধরনের সেবা ফি নেওয়া হবে। তবে তিনি জানিয়েছেন, চীন এবং অন্যান্য ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে এ ক্ষেত্রে ‘বিশেষ বিবেচনা’ দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কয়েক ডজন সেনা পাঠিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে