লঘুচাপে সৃষ্ট ঝড়ের কবলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার লে. মুমিনুল ইসলামও তিন শতাধিক জেলে নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন।
মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার হঠাৎ ঝড়ের কবলে ও পরবর্তীতে বৈরী আবহাওয়ায় অব্যাহত থাকায় বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া বরগুনা জেলার প্রায় শতাধিক মাছ ধরা ট্রলার নিখোঁজ হয়। এদের মধ্যে সুন্দরবনসহ আশপাশে যারা আশ্রয় নিয়েছিলেন এমন অর্ধশতাধিক ট্রলার ও জেলেদের খোঁজ মিলেছে। এ ছাড়াও আরও প্রায় ২০টি ট্রলার ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু এখনো ৩০টি ট্রলার ও তিন শতাধিক জেলের কোনো খোঁজ মিলছে না।
এর আগে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন দাবি করেন শতাধিক মাছ ধরার ট্রলার ওই সব ট্রলারের সব জেলেরা নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৭০ ট্রলারের খোঁজ মিলেছে। এরা সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছিল। তবে এখনো ৩০টি ট্রলার ও তিন শতাধিক জেলের কোনো খোঁজ মিলছে না।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পাথরঘাটার এফবি বাদশাহ, এফবি সানাউল, এফবি নুরুল আমিন, এফবি মা-বাবার দোয়া, এফবি মিন্টু, এফবি সরোয়ার, এফবি মায়ের দোয়া, এফবি আল আমিন, মোহাম্মদ আল আমিন মোল্লার দুটি ও আলম মোল্লার তিনটিসহ প্রায় ত্রিশটি ট্রলারের তিন শতাধিক মাঝি-মাল্লার খোঁজ পাওয়া যাচ্ছে না।’
মোহাম্মদ মাসুম আরও বলেন, ‘সম্ভবত নিখোঁজ ট্রলারগুলো ঝড়ের কবলে পরে ভারতের জলসীমায় প্রবেশ করেছে। এর আগেও ঝড়ের কবলে পরে এফবি মা ফাতেমা ট্রলারের ১১ মাঝি-মাল্লা ভারত সীমান্তে ঢুকে গেলে তাঁদের চব্বিশ পরগনা কারাগারে আটক রাখা হয়। নিখোঁজ ট্রলার ও জেলেদের বিষয়ে খোঁজ নিতে এবং আটক জেলেদের ফিরিয়ে আনতে ইতিমধ্যে ভারতে গিয়েছেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি। তিনি পৌঁছানোর পর তথ্য সংগ্রহ করলে আমরা সঠিক সংখ্যা জানতে পারব।’
পাথরঘাটার ট্রলার মালিক আলম মোল্লা বলেন, ‘আমার তিনটি ট্রলারের ৬২ জেলে নিখোঁজ ছিল। এদের মধ্যে দুটি ট্রলার ৪৪ জেলের খোঁজ পেয়েছি। বাকিদের সন্ধান মিলছে না।’
এ বিষয়ে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মুমিনুল ইসলাম বলেন, ‘বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে নিখোঁজ হওয়া ১৮১ জেলের তালিকা পেয়েছি। আরও নিখোঁজের সংবাদ পাচ্ছি। এ নিয়ে আমাদের বিভিন্ন স্টেশনের কোস্টগার্ড সদস্যরা সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছে। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি।’

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৭ মিনিট আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
২৭ মিনিট আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৪ ঘণ্টা আগে