
লঘুচাপের কারণে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় মাছ ধরার ট্রলার এমবি সিরাজ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে দুজন মারা গেছেন। ট্রলারের ১৩ জন জেলে জীবিত উদ্ধার হলেও এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন এক জেলে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। মারা যাওয়া জেলেরা হচ্ছেন জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন (৪৫) এবং নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল (২৫)। নিখোঁজ রয়েছেন বেলাল নামের এক জেলে।
নিহত জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন আগে ১৬ জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এমবি সিরাজ নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। সকাল ১০টার দিকে তাঁদের ট্রলারটি নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরের ধমারচরে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এতে ট্রলারে থাকা ১৬ জন জেলে সাগরে পড়ে যান। পরে পাশে থাকা এমবি ইয়ামিন চৌধুরী ট্রলারে ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে সেখান থেকে মাইন উদ্দিন ও রাফুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে অজ্ঞান অবস্থায় শরীফ নামের আরেক জেলেকে উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ একজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
৫ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
৫ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৭ ঘণ্টা আগে