দেশে প্রথম নির্মিত ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর। সুন্দরবনে র্যাবের অভিযান নিয়ে তৈরি করা এ ছবির ট্রেলার গতকাল শুক্রবার রাতে উন্মোচন করা হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টের উন্মুক্ত মঞ্চে মুভির উন্মোচন উপলক্ষে র্যাব-১৫ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ট্রেলার দেখার জন্য পর্যটক ও স্থানীয় কয়েক হাজার মানুষ সাগর পাড়ে ভিড় করেন।
এ বিষয়ে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবনে জলদস্যুদের হাতে আধুনিক অস্ত্র ছিল। তাঁরা ভয়ংকর অপরাধে জড়িত ছিল। এখন সেই সুন্দরবন নিরাপদ এবং বাংলাদেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান সময়ের প্রেক্ষাপট বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ‘দস্যুমুক্ত সুন্দরবন’ ইংরেজি ভার্সনে ভাষান্তর করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেলার উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। তিনি বলেন, সুন্দরবনে দস্যুতার ইতিহাস প্রায় ৪০০ বছরের। এখন সেই সুন্দরবন দস্যুমুক্ত। হয়ে উঠেছে দেশের অন্যতম পর্যটন এলাকা।
আইজিপি আরও বলেন, ‘এক সময় যে সুন্দরবন ছিল সাধারণ মানুষের কাছে আতঙ্ক, এখন সেখানে শান্তি ফিরে এসেছে। দস্যুমুক্ত হওয়ায় ২৫ লাখ মানুষ সুফল ভোগ করছেন। এই সুন্দরবনকে দস্যুমুক্ত করে একটি নিরাপদ স্থানে পরিণত করেছে র্যাব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছবির পরিচালক দীপংকর দীপন, প্রধান চরিত্রে অভিনয় করা নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ, রোশান, দর্শনা প্রমুখ।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে