
বিদ্যুতের সংকট মোকাবিলায় সারা দেশের মতো পাবনার ভাঙ্গুড়ায় চলছে লোডশেডিং। শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ তা মানছে না। এখানে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছ। বিশেষ করে পৌর শহরের চেয়ে গ্রামগুলোতে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। আবার কখন কোথায় লোডশেডিং দেওয়া হবে, তাও জানতে পারছে না কেউই। প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার মানুষ।
গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শিডিউল তৈরি না করে ইচ্ছামতো লোডশেডিং করছে। ফলে মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সময়মতো করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় শিডিউল অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।
উপজেলার বড় পুকুরিয়া গ্রামের বাসিন্দা মেহেদি হাসান জানান, শিডিউল অনুযায়ী এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার কথা থাকলেও এখানে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। কখন বিদ্যুৎ আসবে আর কখন যাবে, সেটাও তো আমরা জানি না।
কয়ড়া গ্রামের আশরাফুল আলম জানান, বিদ্যুৎ গেলেই এক ঘণ্টার আগে আর আসে না। এখন আগের চেয়ে লোডশেডিং আরও বেড়েছে।
পাছ বেতুয়ান গ্রামের রিয়াজুল ইসলাম জানান, দিন-রাত মিলে চার থেকে পাঁচবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। একবার বিদ্যুৎ গেলে এক ঘণ্টা, আধা ঘণ্টার নিচে আসে না।
নুরনগর গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, তার এলাকায় পাঁচ থেকে ছয়বার করে লোডশেডিং হচ্ছে। গত বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা মিলে চারবার এবং রাতের বেলায় আরও দুবার বিদ্যুৎ ছিল না।
এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী জেনারেল ম্যানেজার (ভাঙ্গুড়া সাব জোনাল অফিস) মোহাম্মদ মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ উপজেলায় বিদ্যুতের চাহিদা সাড়ে ৮ মেগাওয়াট, কিন্তু বিপরীতে আমরা পাচ্ছি ৩ থেকে সাড়ে ৩ মেগাওয়াট। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং করার কথা থাকলেও অর্ধেকেরও কম বিদ্যুৎ দিয়ে শিডিউল অনুযায়ী বিদ্যুৎ দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।’

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৪ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৫ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৫ ঘণ্টা আগে