
বাংলাদেশ রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সহজ ডট কমকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রনি।
গত ১৩ জুন অনলাইনে টাকা পেমেন্ট করলেও টিকিট পাননি রনি। এ ঘটনায় রেলওয়ে ও ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন রনি। আজ বুধবার ২০ জুলাই সকাল ১০টার দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভাকক্ষে রনির অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রনির অভিযোগের সত্যতা পেয়ে সহজ ডটকমকে ভোক্তা আইনের ৫৭ ধারায় এই অর্থদণ্ড দেয় ভোক্তা অধিদপ্তর। শুনানির সময় অভিযোগকারী মহিউদ্দিন রনি ও সহজ ডটকমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি জানান, পাঁচ কর্মদিবসের মধ্যে সহজকে এই টাকা পরিশোধ করতে হবে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, ‘আমি রায়ে যথেষ্ট সন্তুষ্ট।’

আইজিপির বক্তব্যের আগে ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়। সেগুলো হলো এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট...
১৯ মিনিট আগে
আওয়ামী লীগ জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ বিতর্কের মীমাংসা হবে না; একইভাবে ’৭১-এর গণহত্যার প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে বিতর্ক চলবে। বিএনপি এই বিতর্ক চালিয়ে যাবে সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে...
৪০ মিনিট আগে
‘এই নির্বাচনের পরে আমরা জামায়াত এত খারাপ হয়ে গেলাম যে—এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই; তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই; আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি...
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদারণ চুল্লিতে জ্বালানি শলাকা স্থাপন শুরুর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুতের আলোকচ্ছটা দেখার ক্ষণ গণনা শুরু হয়েছে। প্রায় ৯ বছরের নির্মাণকাজ শেষে সংবেদনশীল পরমাণু জ্বালানি স্থাপনের এই প্রক্রিয়াকে নির্মাণ পর্ব থেকে উৎপাদন পর্বের রূপান্তর হিসেবে অভিহিত...
২ ঘণ্টা আগে