গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। একাদশে এক পরিবির্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ দলে আছে দুইটি পরিবর্তন। জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ বাদ পড়েছেন, দলে ফিরেছেন আলজারি জোসেফ ও কিমো পল।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই আজ তাই সিরিজ জয়ের সুযোগ মিরাজ-লিটনদের সামনে।
বাংলাদেশ একাদশ:
তামিম (অধিনায়ক), লিটন, শান্ত, মাহমুদউল্লাহ, সোহান, আফিফ, মিরাজ, মোসাদ্দেক, শরীফুল, মোস্তাফিজ ও নাসুম।

ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনা কেবল দুই ম্যাচ দূরে। সেমিতে ইংল্যান্ড-বাধা পেরিয়ে নিউজার্সিতে ১৯ জুলাই জিততে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে লিওনেল স্কালোনির দল। তবে অপ্টা সুপারকম্পিউটারের মতে, আকাশী নীলদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা খুবই কম।
২৯ মিনিট আগে
আর্জেন্টিনা দলের যেকোনো কার্যক্রমে সবার আগে যাঁকে খোঁজা হয়, তিনি লিওনেল মেসি। আজ কানসাসের ট্রেনিং সেন্টারেও যথারীতি সংবাদমাধ্যমের চোখ খুঁজছিল মেসিকেই। স্থানীয় সময় বিকেল ৬টায় দলের অনুশীলনে অধিকাংশকেই দেখা গেল। কিন্তু মেসি কোথায়?
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২–১ গোলে হেরে শেষ হয়েছে নরওয়ের স্বপ্নের বিশ্বকাপ অভিযান। বিদায়ের একটা কষ্ট থাকলেও বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে হতাশ নন আর্লিং হালান্ড। বরং তাঁর বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপ নরওয়ের ফুটবল ইতিহাসে একটি মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায় হয়ে থাকবে।
২ ঘণ্টা আগে
সুইসদের বিপক্ষে মেসিদের দারুণ এক জয়ের পর কানসাস স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দেখা হতেই আর্জেন্টিনার টেলিভিশন টেলেফের সাংবাদিক এমিলিয়ানো লাপোলা ভ্রু বাঁকিয়ে বললেন, ব্রিটিশ মিডিয়া তো ‘খেলা’ শুরু করে দিয়েছে, দেখেছেন? কী খেলা, জানতে চাইলে তাঁর উত্তর, ‘মনস্তাত্ত্বিক খেলা! আর্জেন্টিনা দলকে নিয়ে যত নেতিবাচক
২ ঘণ্টা আগে