
বাংলাদেশের ওপর ভারতের পানি আগ্রাসন বন্ধসহ ১৫ দফা দাবি না মানলে ঈদুল আজহার পর কর্মসূচিভিত্তিক কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই)। আজ শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংগঠনটির জাতীয় মহাসমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, ‘দেশে উন্নয়নের জোয়ার দেখিয়েছেন, কিন্তু মানুষের অন্তরের ভেতরে স্থান করতে পারেননি। উৎসব, বেহায়াপনা করে পদ্মা সেতু উদ্বোধনে শত কোটি টাকা খরচ করেছেন। আর বন্যার্তদের জন্য ৬০ লাখ টাকা বাজেট? কানের তুলো খোলেন, নয়তো ঈদের পর কর্মসূচিভিত্তিক কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব ইনশাআল্লাহ।’
একটা স্বাধীন দেশ হিসেবে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এটাই ভদ্রতা উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে আমাকে জবাই হতে হবে, তা হতে পারে না। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারত নদীগুলোর দখল নিয়েছে। যখন আমাদের পানি প্রয়োজন তখন দেয় না, আর যখন প্রয়োজন নাই তখন বন্যায় ডুবিয়ে মারে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আগে আমাদের নিজেদের স্বার্থ উদ্ধার হবে তারপর।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘আমরা যতই দাবি করি, সরকার তাতে কর্ণপাত করে না। যতই বলছি শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কিন্তু তা হয় না। আমাদের প্রধানমন্ত্রী ভারতে পাঠালেন আম, আর ভারত আমাদের দিল পানি। তারা আমাদের পানিতে চুবিয়ে মারতে চায়। পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে কিছু বলতে পারেননি।’
দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনূস আহমদ বলেন, ‘শুধু পানি আগ্রাসন না, সাংস্কৃতিক আগ্রাসনও শুরু হয়েছে। তারা চায় না বাংলাদেশে কোনো মুসলমান থাকুক। এক ফোঁটা রক্ত থাকতে এই দেশকে হিন্দুদের রাষ্ট্র, নাস্তিকদের রাষ্ট্র বানানো যাবে না। সরকার মহাসংকটে আছে। দেশের মানুষকে খুশি করতে গেলে বিদেশিরা অখুশি হয়। এই সরকার ইসলাম, মুসল্লিদের অপমান করেছে। এই সরকারের পতনও হবে চরম অপমানজনক।’
সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীম বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভায় নূপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। কিন্তু আমাদের সংসদে এটা পাস হয়নি। বাংলাদেশের সরকার এত নতজানু, নির্লজ্জ কীভাবে হয়?’
সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ প্রমুখ। সমাবেশ শেষে গণমিছিল হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য-নথি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব অর্পণ, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১৮ ঘণ্টা আগে
ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ কারণে মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চে সরকার ও প্রশাসনকে নিরাপত্তা...
১৯ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গণভোটের গণ রায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে...
১৯ ঘণ্টা আগে