
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক হাসপাতালে কর্মরত এক নার্সের ওপর হামলা করেছেন। এর জেরে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে হাসপাতালটির নার্সরা কর্মবিরতিতে গেছেন।
চমেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রোগী ভর্তি করাতে আসেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় এক নারীর সঙ্গে এক নার্সের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নার্সকে মারধর করেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। সেখানেই ঘটনা শেষ হয়নি। এর কিছুক্ষণ পর ৫০ জনের মতো একটি দল এসে ওই ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এর প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন চমেক হাসপাতালের নার্সরা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে চমেকের সামনে অবস্থান নিয়ে এই হামলার বিচার চান নার্সরা। এতে নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। বিক্ষোভরত নার্সরা জানান, ডিউটিরত অবস্থায় একজন নার্সের পেটে শিক্ষানবিশ চিকিৎসক লাথি মেরেছিলেন। কেন লাথি মেরেছিলেন, তার জবাব চান তাঁরা। একই সঙ্গে এর সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নার্স-স্টাফদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক। গ্রেপ্তার চামেলী আক্তার মিলির সঙ্গে আগে থেকেই মোবাইল ফোনে তাঁর যোগাযোগ ছিল। সেই সুবাদে গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা আছে বলে ওই শিক্ষককে নওগাঁ শহরে নিজের বাসায় ডেকে নেন মিলি।
৪ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় সার বিক্রিতে অনিয়মের দায়ে মেসার্স আতাউর রহমান ট্রেডার্স ও মেসার্স সাইদুর রহমান ট্রেডার্স নামের দুই বিসিআইসি সার ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ মিনিট আগে
মেয়ের বাবা আজিজুল হকের অভিযোগ, তার মেয়েকে ছেলের পরিবারের লোকজন জোর করে বিয়ে করেছে। এ বিয়েতে তাদের পরিবারের কোনো সম্মতি ছিল না এবং কোনো কাগজে তারা স্বাক্ষরও করেননি। তিনি বলেন, আমরা বিচার চাইতে এসে আসামি হলাম।
১০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে গত ২০ থেকে ২৫ বছরে দুই শতাধিক কবর, কৃষিজমি ও বসতভিটা বিলীন হয়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সর্বশেষ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে হাজির হাট এলাকার উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের দুটি অংশ নদীতে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
১১ মিনিট আগে