যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনা থামছেই না। এবার দেশটির আইওয়া রাজ্যের একটি গির্জার পার্কিং লটে দুই নারীকে গুলি করে হত্যার পর নিজেকেও গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেওয়ার পরপরই আইওয়ায় এ হামলার ঘটনা ঘটে।
গত কয়েক সপ্তাহে বাফেলো সুপার মার্কেট, টেক্সাসের স্কুল ও টুলসার হাসপাতালে বন্দুকধারীর হামলার পর আইওয়ায় হামলা হলো। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলা যেন যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে, গতকাল বিকলে উইসকনসিনের রেসিনে একটি কবরস্থানে এক ব্যক্তিকে সমাধিস্থ করার সময় আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
আইওয়ার কাউন্টি শেরিফের অফিসের প্রধান ডেপুটি নিকোলাস লেনি বলেছেন, ‘আইওয়ার অ্যামেস শহরের পূর্ব দিকের একটি খ্রিষ্টান গির্জার বাইরে বন্দুকধারী হামলা চালিয়েছে। গির্জার ভেতরে তখন অনুষ্ঠান চলছিল।’
হামলার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পর নিকোলাস লেনি তিনজনকেই মৃত অবস্থায় দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
এ হামলার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিষিদ্ধ করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে! যথেষ্ট!’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩০ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে