সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূর্ব সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তাঁর স্ত্রী মোছা. সুমি বেগম (৩০), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫), এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমা বেগম (৪৮) ৷ আহতরা হলেন—আব্দুল করিম (৮০), খয়রুন নেছা (৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩)।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতজনি গ্রামে টিলা ধসের ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে জালালাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও জৈন্তাপুর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ সময় তারা নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে। আহতদের সিলেট শহরের হাসপাতালে পাঠানো হয়।
সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধারকাজ করি ৷ এ ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৫ জনকে আহতাবস্থায় এবং ৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে ৷ মৃতদের সুরতহাল তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ৷ এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।’
স্থানীয়রা বলছেন, পূর্ব সাতজনি গ্রামে আরও ১০-১২টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। যেকোনো সময় তারা দুর্ঘটনার শিকার হতে পারেন। গত দুই দিনে একই এলাকায় দুটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেসব ঘটনায় কোনো হতাহত হয়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা জানাতে পারবেন এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি সরাসরি অনুসরণ করতে পারবেন।
৫ মিনিট আগে
ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনীতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে...
৮ মিনিট আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...
১৫ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
২৩ মিনিট আগে