বিগত কয়েক বছরের টানা খরায় ইরাকের অধিকাংশ জলাধারই শুকিয়ে গিয়েছে। দেখা দিয়েছে পানির সংকট। ফলে লোকজন দূরদূরান্তে যেতে বাধ্য হচ্ছে পানির সন্ধানে। সম্প্রতি পানির সন্ধানে গিয়েই প্রায় ৩ হাজার ৪০০ বছরের পুরোনো এক শহরের ধ্বংসাবশেষের দেখা মিলেছে।
ইরাকের মসুলে অবস্থিত মসুল ড্যামের জলাধারটিই ইরাকের সবচেয়ে বড় জলাধার। তীব্র গরম ও খরায় এই জলাধারের পানিও উল্লেখযোগ্য পরিমাণে শুকিয়ে গিয়েছে। ফলে জলাধারের তলদেশের অনেকটাই উন্মুক্ত হয়ে এসেছে। আর উন্মুক্ত জলাধারের তলদেশেই দেখা পাওয়া গেছে ৩ হাজার ৪০০ বছরের পুরোনো ওই শহরের। গবেষকেরা বলছেন, ওই শহরটি মিসরীয় শাসক ফারাও তুতেনখামেনের শাসনামলের সমসাময়িক। বিশেষজ্ঞদের ধারণা, মিত্তানি সাম্রাজ্য খ্রিষ্ট পূর্ব ১৫০০ সাল থেকে খ্রিষ্ট পূর্ব ১৩০০ সাল পর্যন্ত তাদের শাসন চালিয়েছে।
প্রত্নতাত্ত্বিকদের একটি দল বিশ্বাস করেন যে—শহরটি অ্যাসেরিয় সভ্যতার শহর। যা মধ্য অ্যাসেরিয় বা মিত্তানি সাম্রাজ্য নামে পরিচিত সাম্রাজ্য নামে পরিচিত। ব্রোঞ্জ যুগের এই সাম্রাজ্য বর্তমান ইরাকের উত্তরাংশ এবং বর্তমান সিরিয়া শাসন করত। বিশেষজ্ঞদের মত, মিত্তানি সাম্রাজ্য তাদের প্রতিদ্বন্দ্বী হিট্টি ও অ্যাসেরিয় সাম্রাজ্যের আক্রমণে।
এ বছরের শুরুর দিকে, ওই স্থানে একটি বড় ধরনের শহর থাকার সম্ভাবনা দেখতে পান। সেসময় তাঁরা শহরটিতে গুদামঘর, শিল্প কারাখানার দালান এবং দুর্গের নমুনা আবিষ্কার করেছিলেন। এমনকি তাঁরা সেখান থেকে কয়েক হাজার বছরের পুরোনো কিছু তৈজসপত্রও খুঁজে পান। সেসময় তাঁরা কিউনিফর্ম লিপিতে লেখা বেশ কিছু মাটির ফলকও উদ্ধার করেছিলেন।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা, শহরটি বড় ধরনের কোনো ভূমিকম্পের ফলে ধ্বংস হয়েছে। তাও আজ থেকে প্রায় ৩ হাজার ৩৫০ বছর আগে অর্থাৎ ১৩৫০ খ্রিষ্ট পূর্বাব্দে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
৭ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না—এ আলোচনা নতুন নয়। তবে তাঁর সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে...
১০ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফন সম্পন্ন হওয়ার দুই দিন পর এটিই তাঁর প্রথম বার্তা...
১১ ঘণ্টা আগে
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১৩ ঘণ্টা আগে