
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, নীতি নির্ধারকেরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পাকিস্তান ৩ অংশে বিভাজিত হয়ে যেতে পারে। এমনকি হারিয়ে ফেলতে পারে পারমাণবিক সক্ষমতাও। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ইমরান খান এসব কথা বলেছেন।
ওই টেলিভিশন সাক্ষাৎকারের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওই টিভি সাক্ষাৎকারে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়, ‘যদি পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আপনাকে সমর্থন না দেয়, আপনার জনপ্রিয়তাকে মূল্যায়ন না করে—যেমনটা আমরা দেখেছি বেনজির ভুট্টোর বেলায়। তাহলে আপনার আবারও ক্ষমতায় ফেরাটা অসম্ভব হয়ে উঠবে। সে ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী?
জবাবে ইমরান খান বলেন, ‘পাকিস্তানের মূল সমস্যাই হলো এর এস্টাবলিশমেন্ট। যদি তাঁরা সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তবে আমি আপনাদের লিখে দিতে পারি তাঁরা ধ্বংস হয়ে যাবে এবং এর ফলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সশস্ত্র বাহিনী।’
এ সময় ইমরান খান আরও বলেন, ‘এর জের ধরে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যেতে পারে।’
তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যান সতর্ক করে বলেন, পাকিস্তানের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তখন সুযোগ পেয়ে বিশ্ব আমাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে বলবে। যেমনটা করা হয়েছিল ১৯৯০ সালে ইউক্রেনে। এ সময় সময়, তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনীতি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।
তবে, ইমরান খানের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, ‘এটি কোনো পাকিস্তানির বক্তব্য নয়, ভারতের মোদির বক্তব্য এমন হতে পারে।’
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ এখনো ইসফাহানের ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে অক্ষত থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
১৬ মিনিট আগে
ইরান ও আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল নিক্ষেপ করবে, যেগুলোর পেলোড বা গোলাবারুদ ব
১৯ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞ পাঠাবেন। এই বিশেষজ্ঞরা শেখাবেন, কীভাবে ইরানের ড্রোন ভূপাতিত করা যায়।
৩৯ মিনিট আগে
ইরানে চলমান মার্কিন–ইসরায়েলি বিমান হামলার ফলে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে ঐতিহাসিক নগরী ইসফাহানে অবস্থিত বহু স্থাপনার ক্ষয়ক্ষতি আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে।
১ ঘণ্টা আগে