আগের বছর কোপা আমেরিকার শিরোপা জিতে লিওনেল মেসির আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ ঘুচেছিল। ২৮ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসির সামনে এবার টানা দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা জয়ের হাতছানি। একইসঙ্গে নিজের নামটা দিয়েগো ম্যারাডোনা ও মিশেল প্লাতিনির পাশে নাম লেখানোর।
রাতে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালি। দীর্ঘ ২৯ বছর পর আয়োজিত এই ম্যাচটি ফিফার স্বীকৃত পাওয়ায় ‘ফাইনালিসিমা’ গুরুত্ব আরও বেড়ে গেছে। প্রথমবার দুই মহাদেশের এই লড়াইয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছিল প্লাতিনির ফ্রান্স।
পরের আর্তেমিও কাপের ম্যাচটি হবার কথা ছিল চার বছর পর ১৯৮৯তে। কিন্তু সেবারের দুই মহাদেশের চ্যাম্পিয়ন দেশ ‘১৯৮৮ ইউরো বিজয়ী’ নেদারল্যান্ড এবং ‘১৯৮৭ কোপা আমেরিকা বিজয়ী’ উরুগুয়ে নিজেদের মাঝে খেলা নিতে তারিখ নির্ধারণ করতে না পারায় সে বারের সুপার কাপ ম্যাচটি বাতিল করা হয়।
মাঝে তাই ৮ বছর বিরতির পর ১৯৯৩ সালে দ্বিতীয়বারের মতো হয়েছিল ‘আর্মেতিও ফ্রাঞ্চি কাপ’ নামের এই দ্বৈরথ। সেবার এই শিরোপার জন্য লড়েছিল সেই সময়ের দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ডেনমার্ক। ডেনমার্ককে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা।
এবার তাঁরই উত্তরসূরি মেসির পারবেন তো আর্জেন্টিনাকে এই শিরোপা এনে দিতে! আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশ্য উন্মুখ হয়ে আছেন দেশকে আরেকটি ট্রফি জেতাতে। কোপা জয়ী দলকে নেতৃত্ব দিয়ে আরেকটি শিরোপা এনে দিতে চান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি।’

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১৬ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
১ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে