দুই মাস পর চীনের সাংহাইয়ে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় মানুষের আনন্দের সীমা নেই। বুধবার প্রথম প্রহরে সাংহাইয়ের পথেঘাটে আনন্দে ঘুরে বেড়িয়েছে বাসিন্দারা। এতে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং বৈশ্বিক বাণিজ্যিক হাব সাংহাই।
সাংহাই সরকারের মুখপাত্র ইয়িন জিন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের জন্য স্বপ্নের একটি দিন। দীর্ঘদিন আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। সবাই অনেক ত্যাগ স্বীকার করেছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে চীনের সাংহাই শহরে করোনার বিধিনিষেধ শিথিল করা হয়। সাংহাই শহরের প্রায় আড়াই কোটি বাসিন্দার বেশির ভাগই এখন মুক্তভাবে চলাফেরা করতে পারবে। তবে শহরটির সাড়ে ৬ লাখ বাসিন্দাকে আরও কিছুদিন ঘরবন্দী থাকতে হবে।
বিধিনিষেধ শিথিল হলেও ‘শূন্য কোভিড’ নীতি বজায় আছে। যাদের দেহেই করোনা শনাক্ত হচ্ছে, তাদের হয় কোয়ারেন্টিনে, নয়তো হাসপাতালে যেতে হচ্ছে। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় সব ধরনের গণপরিবহন চালু হয়েছে। বড় বড় দোকানগুলো ধারণক্ষমতার ৭৫ শতাংশ নিয়ে খুলতে বলা হয়েছে। তবে সিনেমা হল, জাদুঘর ও জিমনেসিয়াম বন্ধই থাকছে। বেশির ভাগ স্থানে প্রবেশের ক্ষেত্রে ‘সবুজ স্বাস্থ্য কোড’ দেখাতে হবে। যারাই অন্য শহর থেকে ঘুরে আসবে, শহরে ঢোকার পরপরই তাদের ৭ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে।
উল্লেখ্য, লকডাউনে সাংহাইয়ের অনেক বাসিন্দার আয় কমেছে। লকডাউনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে। পশ্চিমা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের ওপর টানা বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধের রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৪ মিনিট আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৩৮ মিনিট আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
৫ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নির্ধারিত শিডিউল অনুসারেই হবে; এমনটি জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের অগ্রবর্তী সদস্যরা ইসলামাবাদ পৌঁছেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ও আল হাদাসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে