গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। রুশ আগ্রাসনে ইউক্রেনের স্থানীয় সময় ৩০ মে মধ্যরাত পর্যন্ত ৪ হাজার ১১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) বলছে, রুশ হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৪ হাজার ৯১৬ জন।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ওএইচসিএইচআর বলছে, নিহতের সংখ্যা আরও বেশি। কেননা, কয়েকটি অঞ্চল থেকে এখনো প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি। হতাহতদের বেশির ভাগ বিস্ফোরক অস্ত্র, ভারী কামান, একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনে গত কয়েক মাসের রুশ আগ্রাসনে হাজারও মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
৯ মিনিট আগে
ছারপোকার উপদ্রবে ইংল্যান্ডে বাতিল করতে হয়েছে ট্রেন চলাচল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ ইংল্যান্ডের সাউথইস্টার্ন ট্রেনে ছারপোকা ছড়িয়ে পড়ার পর কয়েকটি ট্রেন চলাচলসূচি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে
ভারত যখন প্রথম বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তখন সহায়তার জন্য জাপানের দিকে তাকানো খুবই স্বাভাবিক ছিল। কারণ জাপানই উচ্চগতির রেলব্যবস্থার উদ্ভাবক এবং কম সুদে অর্থায়ন করতে আগ্রহী একটি দেশ।
৪২ মিনিট আগে
ইসরায়েল নতুন করে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অথবা এককভাবেও এই হামলা চালানো হতে পারে বলে গতকাল সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চলতি অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই এ হামলা হতে পারে।
১ ঘণ্টা আগে