
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী এই ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নিয়েছেন।
পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই তাঁরা প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন।
উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীর ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁরা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’
চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘দাবি আদায়ে আমরা নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি দেব।’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরণী ও চানন্দী ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর অবশেষে বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আমজাদ হোসেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
৪ মিনিট আগে
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
২৩ মিনিট আগে
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...
৩০ মিনিট আগে
পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঝুঁকি এড়াতে কম গতির নৌযান, ফেরি ও লঞ্চকে এ পথে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগে