যুদ্ধ শেষ করতে প্রয়োজনে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়া। সোমবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এই মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।
প্রায় তিন মাস ধরে চলমান এই যুদ্ধ অধিকাংশ ইউক্রেনীয় নাগরিকেরই অপছন্দ এবং তাঁরা এই যুদ্ধের বিরুদ্ধে উল্লেখ করে কিসিঞ্জার বলেন, প্রয়োজনে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া।
এ সময় কিসিঞ্জার আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব ইউক্রেনে রাশিয়ার যে অপমানজনক পরাজয় আশা করছে তা দীর্ঘ মেয়াদে ইউরোপের স্থিতিশীলতাকে নষ্ট করবে। পশ্চিমা বিশ্বের এই বিষয়টি উপলব্ধি করা উচিত যে—রাশিয়া ইউরোপের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই পশ্চিমের উচিত হবে না ‘তড়িঘড়ি’ কোনো সিদ্ধান্তে আসা। এ সময়, তিনি পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান যে—তারা যেন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘পূর্বতন স্থিতাবস্থা (স্ট্যাটাস ক্যু)’ ফিরিয়ে আনতে আলোচনায় চাপ প্রয়োগ করে।
কিসিঞ্জার বলেন, ‘এই আলোচনা আগামী দুই মাসের মধ্যে শুরু হতে হবে, পরিস্থিতি সমাধান অযোগ্য হয়ে যাওয়ার আগেই। আদর্শগতভাবে, দুই দেশের মধ্যকার বিভাজন তুলে ফেলে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ আসলে কেবল ইউক্রেনের স্বাধীনতার বিষয়েই নয় বরং একই সঙ্গে তা রাশিয়ার নিজের বিরুদ্ধেও একটি নতুন যুদ্ধ।’
কিসিঞ্জার প্রস্তাবিত স্ট্যাটাস ক্যু-এর আর্থ হলো রাশিয়া যেমন আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়া নিয়ন্ত্রণ করছে তা করতে থাকবে এবং প্রয়োজনে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনবাসের দনেৎস্ক ও লুহানস্কও নিয়ন্ত্রণ করবে অনানুষ্ঠানিকভাবে। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পূর্বশর্ত হলো—দুই দেশই তাদের মধ্যকার আগের সীমানায় ফিরে যাবে। যার সহজ অর্থ রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে যা দখল করেছে তার নিয়ন্ত্রণ ছেড়ে যেতে হবে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে